October 14, 2026, 12:54 am
শিরোনামঃ
মতলব দক্ষিণে বিলে কম্বল মোড়ানো বস্তা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার মেঘনায় ইলিশ শিকারের দায়ে ২৪ জেলের কারাদন্ড ইলিশের উৎপাদন কমার কারণ অনুসন্ধানে গবেষণা করছে সরকার : মৎস্যমন্ত্রী অবসরপ্রাপ্ত সেনাসদস্য কাজলের মৃত্যুর রহস্য উদ্‌ঘাটনের দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে নজরুল বর্ষ উপলক্ষ্যে আলোচনা সভা ; পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চের সঙ্গে বালুবাহী বাল্কহেডের ধাক্কা দেশকে এগিয়ে নিতে কৃষক-কৃষিকে গুরুত্ব দিতে হবে: মৎস্য ও কৃষিমন্ত্রী নিখোঁজের একদিন পরও উদ্ধার হয়নি নদীতে ডুবে যাওয়া নৌ-পুলিশের শটগান ইয়েমেনে বিমান হামলার অভিযোগ হুতিদের, মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত কৃত্রিম বুদ্ধিমত্তায় বিনিয়োগে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়াল আইএমএফ

মতলব উত্তরের মেঘনা নদীতে জেলেদের ধাওয়ায় ডুবল নৌ-পুলিশের স্পিডবোট, নিখোঁজ শটগান

মতলব প্রতিনিধি:

চাঁদপুরের মতলব উত্তরের ষাটনলের সটাকি লঞ্চঘাটের কাছে মেঘনা নদীতে জেলেদের ধাওয়া করতে গিয়ে নৌ-পুলিশের একটি স্পিডবোট ডুবে গেছে।

এ ঘটনায় কেউ হতাহত না হলেও পুলিশের একটি শটগান নিখোঁজ হয়েছে। সোমবার সকালে লঞ্চঘাট থেকে প্রায় ৫০০ মিটার দূরে এ ঘটনা ঘটে।

চাঁদপুর সদর নৌ-পুলিশের ইনচার্জ আজমগীর হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযানের সময় স্পিডবোটটি ডুবে যায় এবং পুলিশের একটি শটগান নিখোঁজ হয়।

চাঁদপুর নৌ অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান জানিয়েছেন, ডুবে যাওয়া স্পিডবোটটি নদী থেকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ শটগান উদ্ধারে ঘটনাস্থলে ডুবুরি দল নামানো হয়েছে।

এদিকে, মা ইলিশ সংরক্ষণে চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় চাঁদপুরের বিভিন্ন এলাকায় ১৪টি মামলায় মোট ২৮ জন জেলেকে গ্রেপ্তার করেছে নৌ-পুলিশ ও মৎস্য বিভাগ। এর মধ্যে চাঁদপুর সদর নৌ-পুলিশের অভিযানে ১৪ জন এবং মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির অভিযানে ১০ জন গ্রেপ্তার হয়েছেন। বাকি চারজনকে অন্যান্য ফাঁড়ির অভিযানে গ্রেপ্তার করা হয়।

অভিযানকালে জেলেদের কাছ থেকে নৌকা, নিষিদ্ধ কারেন্ট জাল ও মা ইলিশ জব্দ করা হয়। জব্দ করা ইলিশ স্থানীয় এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে। অন্যদিকে, অবৈধ কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা