November 23, 2026, 5:19 pm
শিরোনামঃ
দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত চীনের এক কর্মকর্তার মৃত্যুদণ্ড, বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক তৎপরতা, মিয়ানমারের ওপর চাপ বাড়াতে চায় বাংলাদেশ জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান প্রধানমন্ত্রীর, এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়াল ঢাকা শিক্ষা বোর্ড** ধনাগোদা নদীতে অবৈধ জাগ: বাধাগ্রস্ত পানিপ্রবাহ, নাব্যতা সংকট ও ধ্বংসের মুখে মৎস্যসম্পদ! রেমিট্যান্সে ১২ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি, পাঁচ মাসে এসেছে ১৩.৮২ বিলিয়ন ডলার

জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান প্রধানমন্ত্রীর, এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক

বিশেষ প্রতিনিধি, ঢাকা :

আজ সোমবার ২৩ নভেম্বর সচিবালয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, বিভিন্ন স্থানে সহিংসতা, রাষ্ট্রীয় সংস্কার, বিচার এবং জাতীয় ঐক্যের বিষয়গুলো বৈঠকে গুরুত্ব পায়।

বৈঠকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জাতীয় ঐক্যকে কেবল তাৎক্ষণিক রাজনৈতিক পরিস্থিতির মধ্যে সীমাবদ্ধ না রেখে দীর্ঘমেয়াদি কাঠামো দেওয়ার প্রস্তাব দেন।

তিনি জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্ট রাজনৈতিক ও সামাজিক শক্তিগুলোকে নিয়ে জাতীয় পর্যায়ে একটি অভিন্ন অবস্থান তৈরির প্রয়োজনীয়তার কথা বলেন। বাংলাদেশ-ভারত সম্পর্ক এবং গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের বিষয়টিও আলোচনায় আসে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বৈঠক-পরবর্তী বক্তব্যে জানান, রাজনৈতিক মতাদর্শের পার্থক্য থাকলেও জাতীয় স্বার্থে ঐক্য বজায় রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এ বৈঠককে সরকার ও এনসিপির মধ্যে রাজনৈতিক যোগাযোগ এবং সমন্বয়ের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা