১৯৭১ সালে স্বাধীনতার যুদ্ধে যে সব দেশ বাংলাদেশ সর্বদিক থেকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে তার মধ্যে প্রথম ও প্রধান দেশ হচ্ছে আমাদের নিকটতম প্রতিবেশি ভারত এবং সেই সাথে প্রথম স্বীকৃতি দেয়া দেশও হচ্ছে এই ভারত যারা যুদ্ধে বিজয়ের দশ দিন পূর্বে বাংলাদেশকে স্বীকৃতি দেয়। একথা অনস্বীকার্য যে, ১৯৭১ সালে পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধে ভারতের প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে করা সহায়তায় বাংলাদেশের বিজয় দ্রুত তরান্বিত হয়েছে যদিও বর্তমানে কেউ কেউ এতে হাজার স্বার্থ খোজে কিন্তু তারপরও একথা সত্য সেদিন ভারত সব ধরনের সহযোগি থেকে বিরত থাকলে হয়ত আজকের স্বাধীন দেশ হতো তবে আরো অধিক মূল্য দিতে হতো।
বাংলাদেশ ও ভারত এমন প্রতিবেশী রাষ্ট্র যাদের মধ্যে রয়েছে ঐতিহাসিকভাবে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক।
এই ভারতই হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনকারী প্রথম দেশগুলোর মধ্যে প্রথম সারির একটি দেশ।
সেদিনের শিশু বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃতি দেয়ায় পর অন্যদের সহযোগিতা ও স্বীকৃতি আদায়ে সহজ হয় এবং আন্তর্জাতিক অঙ্গনে খুব কম সময়ে একটি স্বাধীন দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়।
৭১ সালের পর থেকে এই দুটি দেশ যে ঐক্যের ভিত্তিতে নিজেদের সম্পর্ক এগিয়ে নিয়ে চলেছে তা আজ পর্যন্ত বিদ্যমান রয়েছে। তবে এর মাঝেও কিছুটা সময় বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মধ্যে নেতিবাচক কিছু বিরাজমান থাকলেও গত ১২ বছরে আওয়ামী লীগ সরকার গঠনের পর সেই টানাপোড়ন অনেকটা নেই বললেই চলে এবং বর্তমানে দেশ দুটির সম্পর্ক একটি বিশেষ উচ্চতায় পৌঁছেছে।
গুরুত্বপূর্ন সমস্যার মধ্যে অন্যতম ছিল ছিটমহল সমস্যা যা বর্তমানে সমাধান হয়েছে এবং সেই সাথে আরো অনেক গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান এসেছে গত ১২ বছরে। বাংলাদেশের বিভিন্ন প্রকল্পে ভারতের করা সহায়তা প্রদানের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে।
দেশ দু’টির বাণিজ্যিক ক্ষেত্রেও ব্যাপক উন্নতি সাধিত হয়েছে। এখানে একটু বরে রাখা উচিত যে, ভারতের রপ্তানি বাংলাদেশে বাড়লেও বাংলাদেশ থেকে রপ্তানিকৃত পণ্যের ক্ষেত্রে এখনো কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হয়নি। তবে ২০১১ সাল থেকে ২৫টি পণ্য ব্যতীত বাংলাদেশের পণ্যের ভারতীয় বাজারে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা দেওয়ার ভারত সরকারের সিদ্ধান্তের ফলে দুই দেশের বাণিজ্য ঘাটতি কিছুটা হলেও কমেছে। এছাড়াও সম্পর্ক উন্নয়নে দুই দেশের সরকারের উচিত এই বাণিজ্য ঘাটতি কমিয়ে নিয়ে আনার লক্ষে সুনিদিষ্ট ঐকমত্যে পৌঁছানোর।
দুই দেশের সম্পর্ককে আরও একধাপ এগিয়ে নেওয়ার জন্য ভারত সরকার বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য যে বৃত্তি চালু করেছে সেটি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচকভাবে প্রভাব ফেলেছে। বাংলাদেশ থেকে বিপুলসংখ্যক মানুষ প্রতিবছর চিকিৎসার কারণে ভারতে ভ্রমণ করার ফলে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে তা ইতিবাচক বার্তা প্রদান করে।
এছাড়াও আঞ্চলিক আন্তঃদেশীয় রোড যোগাযোগ চালু করার বিষয়টি উভয় দেশের সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এই যোগাযোগ শুরু হলে দুই দেশের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে। এটি চালু হলে শুধু ভারত নয়, আমাদের আশপাশের দেশগুলোর সঙ্গেও বাংলাদেশের বাণিজ্যের নতুন দ্বার উন্মোচিত হবে বলে ধারণা করা হয়।
এখন পর্যন্ত দুই দেশের সরকার বেশ কিছু বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ ছিল পদ্মার পানি বণ্টন চুক্তি, ছিটমহল সমস্যার সমাধান এবং বাণিজ্য ঘাটতি কমানোর জন্য পণ্যের শুল্কমুক্ত সুবিধা। তবে আলোচ্য বিষয় হলো দুটি দেশের সম্পর্ক অত্যন্ত গভীর হলেও বেশ কয়েকটি বিষয়ে এখন পর্যন্ত ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়নি। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তিস্তার পানি বণ্টন চুক্তি এবং সীমান্ত হত্যা।
এদিকে তিস্তার পানি চুক্তির ব্যাপারে ভারতের কেন্দ্রীয় সরকারের ইতিবাচক মনোভাব থাকলেও পশ্চিমবঙ্গ সরকারের বিরোধিতার কারণে তা করা সম্ভব হচ্ছে না এই মর্মে ভারতের কেন্দ্রীয় সরকার বিবৃতি প্রদান করলেও আমাদের সবার মনে রাখা উচিত দুই দেশের সম্পর্ককে উন্নত করতে হলে ভারত সরকারের উচিত যে কোনো প্রক্রিয়ায় পশ্চিমবঙ্গ সরকারের মনোভাবের পরিবর্তন ঘটিয়ে এই চুক্তি সম্পন্ন করা।
অন্যদিকে বর্ডারে হত্যা সংখ্যা শূন্যে নামিয়ে আনার জন্য দুটি দেশের উচ্চপর্যায়ে ব্যাপক আলোচনা হলেও সময়ের ব্যবধানে মাঝে মাঝে এ ধরনের হত্যাকাণ্ড দুটি দেশের সম্পর্ককে নেতিবাচকভাবে প্রভাবিত করে। বিশেষ করে বাংলাদেশের জনগণের মধ্যে ভারত সম্পর্কে এক ধরনের নেতিবাচক প্রভাব দেখা দিতে পারে বিধায় এ হত্যাকাণ্ড কমানো উচিত।
বাংলাদেশ-ভারতের এই বন্ধুত্বপূর্ন সম্পর্ক এতটা মজবুত ভিত্তির উপরে দাঁড়িয়ে আছে যে, পৃথিবীর অনেক দেশ এ সম্পর্ককে ঈর্ষা করতে শুরু করেছে। সেই সাথে বিভিন্ন দেশ সর্বদা চেষ্টা করে যাচ্ছে এ সম্পর্কের মধ্যে কিছুটা উষ্কানীমূলক ভাবে ফাটল ধরানোর জন্য। তবে এখানে উভয় দেশের সরকারপ্রধানের উচিত এ বিষয়টিতে সচেতন থাকা এবং নিজ দেশের জনগন সহ সবাইকে সৌহাদ্যপূর্ন আচরন করার বিষয়টি ভালো করে বুঝানো। না হলে অদূর ভবিষ্যতে হয়ত এর বিরুপ প্রভাব পরার সম্ভবনা রয়েছে যার জন্য দুই দেশকেই কঠিন মাসুল দিতে হবে।
তথ্য : সংগৃহিত
লেখক :
আজম পাটোয়ারী,
প্রকাশক আরডিএম মিডিয়া এন্ড প্রকাশনী।