May 10, 2026, 2:43 pm
শিরোনামঃ
আজকাল কিছু মানুষ মুখে মুসলমান দাবি করে, অথচ হযরত মুহাম্মদ (সাঃ)-এর নবুয়ত ও মহান চরিত্র নিয়ে বিতর্কীত প্রশ্ন তোলে? জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : জনগণের দৃষ্টিতে আদর্শ, সততা ও দেশমাতৃকার প্রতি নিঃস্বার্থ দায়বদ্ধতার যেন প্রতিচ্ছবি মতলবে কোস্ট গার্ডের অভিযানে বিপুল জ্বালানি তেল জব্দ, ৪ ব্যবসায়ীকে অর্থদণ্ড মরহুম বেল্লাল হোসেন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কেমন জনপ্রতিনিধি চায় মতলব উত্তরের ১৪নং সুলতানাবাদ ইউনিয়নবাসী? আলেমদের নৈতিকতার অবক্ষয় নাকি মাদ্রাসা শিক্ষাব্যবস্থায় ধ্বংসের পরিকল্পনা? জাটকা রক্ষায় মোহনপুর নৌ পুলিশের কঠোর অভিযান ; ৬০ মামলা, ১৬৬ জেলে গ্রেপ্তার; জব্দ কোটি মিটার কারেন্ট জাল করোনাকালীন সংকটে জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব : মানবিকতা, সামরিক শৃঙ্খলা ও রাষ্ট্রীয় দায়িত্ববোধের এক অনন্য অধ্যায়! আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে মায়ের আহাজারি ; মতলবে রিপন হত্যার এক মাস পরও অধরা আসামি, বিচার দাবিতে মানববন্ধন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ক্যারিয়ার টক প্রোগ্রাম

আজ উদ্বোধনের পর থেকে খুলছে পদ্মা সেতুর রেলের দ্বার

বিশেষ প্রতিনিধি,মুন্সিগঞ্জ :

আজ মঙ্গলবার দেশের ইতিহাস আরেকটি মাহেন্দ্রক্ষণ। উদ্বোধন হচ্ছে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত রেলপথ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মাওয়া প্রান্তে রেলপথ উদ্বোধনের পর ট্রেনে পদ্মা পাড়ি দিয়ে ভাঙ্গায় যাবেন। সেখানে তিনি সূধী সমাবেশে বক্তব্য দেবেন।

পদ্মা সেতু উদ্বোধনের প্রায় সাড়ে ১৫ মাস পর এই সেতু দিয়ে রেল যোগাযোগের দ্বার খুলছে। তবে যাত্রীবাহী বাণিজ্যিক ট্রেন চলবে আগামী নভেম্বর মাস থেকে।

ঢাকা-ভাঙ্গা পথে রেলওয়ে কমিটি আন্তনগর ট্রেনের শোভন চেয়ারের (নন-এসি) ভাড়ার প্রস্তাব করেছে ৩৫০ টাকা, যা এই পথের বাসভাড়ার চেয়ে ১০০ টাকা বেশি। ঢাকা-ভাঙ্গা রেলপথ ৮২ কিলোমিটার। পাড়ি দিতে সময় লাগবে দেড় ঘণ্টার মতো। পরীক্ষামূলক চলাচলে ট্রেনের গতি ছিল ১২০ কিলোমিটার পর্যন্ত।

পদ্মা সেতু রেলসংযোগ প্রকল্পের ব্যবস্থাপক (ঢাকা-ভাঙ্গা) ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ আহমেদ গনমাদ্যমকে জানান, উদ্বোধন ঘিরে আইনশৃঙ্খলাসহ যাবতীয় প্রস্তুতি শেষ হয়েছে।

বাংলাদেশ রেলওয়ে সূত্র জানায়, শুরুতে তিনটি স্টেশনে ট্রেন থামবে। এগুলো হচ্ছে মাওয়া, পদ্মা (জাজিরা) ও শিবচর। মুন্সিগঞ্জের নিমতলা স্টেশনও চালুর চেষ্টা চলছে।

সরজমিনে ঘুরে দেখা গেছে, উদ্বোধন উপলক্ষে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত সব রেলস্টেশন সাজানো হয়েছে।

২০১৬ সালের ১ জানুয়ারি পদ্মা সেতু রেলসংযোগ প্রকল্পের কাজ শুরু হয়। প্রকল্পে ব্যয় হবে ৩৯ হাজার ২৪৬ কোটি টাকা। ভাঙ্গা-যশোর (৮৭ কিলোমিটার) অংশের কাজ শেষ হওয়ার কথা ২০২৪ সালের ৩০ জুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা