চট্রগ্রামের বোয়ালখালীর ছন্দারিয়া গ্রামের শিক্ষানুরাগী ও সমাজসেবক বাবু কালিপদ দাস এর বাড়িতে প্রতিবছরের ন্যায় এ বছরও পারিবারিকভাবে শ্রী শ্রী গনেশ পূজার আয়োজন করা হয়।
এ উপলক্ষে ৭ই সেপ্টেম্বর ২০২৪ রোজ শনিবার গনেশ পূজা পরিদর্শন করেছেন লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর পরিচালক ও সাধারণ সম্পাদক শ্রী বিপ্লব জলদাস।
এতে আরো উপস্থিত ছিলেন শিল্পীগোষ্ঠীর সাংগঠনিক সম্পাদক আশুতোষ দাস, কালিপদ দাস ও সঞ্জীত দাস প্রমুখ।