November 9, 2026, 4:32 pm
শিরোনামঃ
যে জাতি বইয়ের গুরুত্ব আর মূল্য বুঝে না, সে জাতি কী করে উন্নতি করবে? চাঁদপুর রেলস্টেশনে নারীর ৫০ লাখ টাকার স্বর্ণালংকার ছিনতাই, উদ্ধার ১৮ ভরি; গ্রেপ্তার ৩ হরমুজ প্রণালিতে তিনটি তেলবাহী জাহাজে আগুন, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা আরও বাড়ল প্রাথমিকের শিক্ষার্থীদের এনআইডি দেওয়ার পরিকল্পনা নির্বাচন কমিশনের শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদারে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৭ বাংলাদেশি নিহত, আহত ১৫ খাগড়াছড়িতে বিআরটিসি বাসে আগুন, সিসিটিভিতে সন্দেহভাজন দুজনের গতিবিধি টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানা ও বন্দিশালা উচ্ছেদে যৌথ বাহিনীর অভিযান তকানিয়ায় মাদ্রাসার শিক্ষাসফরের বাস খাদে, শিক্ষিকাসহ নিহত ২, আহত অন্তত ৩০ খাগড়াছড়িতে দাঁড়িয়ে থাকা বিআরটিসি বাসে আগুন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে পুলিশ

আওয়ামী লীগ ভুক্তভোগীদের ভিডিও বার্তা পাঠাতে বলেছেন!

বিশেষ প্রতিনিধি, ঢাকা :

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গত ৫ আগস্ট সরকারপ্রধানের পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন।

এরপর থেকে সারাদেশে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট করে দুর্বৃত্তরা। এতে প্রাণ হারান দলটির অনেক নেতা–কর্মী। এমন পরিস্থিতিতে ভুক্তভোগীদের ভিডিও বার্তা পাঠাতে বলেছে দলটি।

আজ শনিবার রাতে আওয়ামী লীগের অফিশিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ নির্দেশনা দেওয়া হয়।

সেখানে বলা হয়, আওয়ামী লীগের নেতা–কর্মী ও সমর্থক, যাঁদের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ হয়েছে; যাঁদের পরিবারের সদস্যদের খুন করা হয়েছে; ভুক্তভোগীরা তাঁদের বার্তা ভিডিও করে মেইল করুন opinion@albd.org এই–মেইলে।

ভিডিওতে নেতা-কর্মী ও সমর্থকদের নাম, জেলা, উপজেলা/মহানগর এবং ওয়ার্ড উল্লেখ করার পাশাপাশি রাজনৈতিক পদবি থাকলে সেটিও উল্লেখ করতে বলা হয়েছে।

তথ্যসূত্র : Bangladesh Awami League


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা