August 11, 2026, 6:51 pm
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

চাঁদপুরে পুলিশ কর্মকর্তাকে লাঞ্ছিত করার ২৪ ঘন্টার মধ্যে ক্ষমা চাইলেন শিক্ষার্থীরা!

বিশেষ প্রতিনিধি, চাঁদপুর :

চাঁদপুর সদর মডেল থানায় পুলিশের উপ-পরিদর্শক আব্দুস ছামাদকে লাঞ্ছিত করার ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা চাইলেন শিক্ষার্থীরা। এসময় তারা ভুল করেছেন। আর কখনো এমন করবেন না।

এমন সব কথা বলে হাতে পায়ে ধরে ক্ষমা চান ওই পুলিশ কর্মকর্তার কাছে শিক্ষার্থীরা। এতে মানবিকতার পরিচয় দিয়ে তিনি শিক্ষার্থীদের ভুলের জন্য ক্ষমা করে দেন।

তিনি বলেন,‘আমার ছেলেও বিশ্ববিদ্যালয়ে পড়ে। তোমরাও তো আমার সন্তানের মতো। ছেলেরাও বাবা-মা এবং শিক্ষকদের সঙ্গে ভুল করে। তাই বলে সংশোধন করার সুযোগ দিতে হয়। আশা করছি-ভবিষ্যতে তোমরা বড়দের সম্মান করবে। ছোট-বড় কেউ ভুল করলে তাকেও শোধরানোর সুযোগ দিতে হবে।’

এর আগে চাঁদপুর সদর মডেল থানায় একদল শিক্ষার্থী দলবেঁধে এসে চড়াও হয় ওই পুলিশ কর্মকর্তার ওপর।

প্রসঙ্গত, শহরের কোড়ালিয়া এলাকায় একটি মামলার তদন্ত করতে গিয়ে বিবাদমান দু’পক্ষের রোষানলে পড়েন পুলিশের উপপরিদর্শক আব্দুস ছামাদ।

এ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীরা একটি পক্ষ নিয়ে থানায় এসে চড়াও হয় ওই পুলিশ কর্মকর্তার ওপর।

তথ্যসূত্র : মতলব প্রতিদিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা