October 24, 2026, 9:00 am
শিরোনামঃ
মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা সীমান্তে ভুল বোঝাবুঝি থেকে সংঘর্ষ ঠেকাতে উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক আলোচনার প্রস্তাব দক্ষিণ কোরিয়ার টাইফুন চাম্পির আশঙ্কায় প্রায় পুরো তাইওয়ানে স্থবিরতা, শত শত ফ্লাইট বাতিল সাজেকে অবরোধ ঘিরে গুলিবিনিময়, আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে মোবাইল ফোন ছিনতাইয়ে বাধা দেওয়ায় কুমিল্লায় স্কুলছাত্রকে হত্যার অভিযোগ, চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র গাজীপুরে বাড়িতে আগুনে একই পরিবারের চারজন দগ্ধ, দুই শিশুসহ হাসপাতালে ভর্তি প্রধানমন্ত্রীর জাপান সফরের প্রস্তুতিতে কূটনৈতিক দায়িত্ব পুনর্বণ্টন, টোকিওতে পাঠানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা আগামী ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, ২৭ অক্টোবর তাকাইচির সঙ্গে বৈঠক জাপানের সঙ্গে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের বিনিয়োগ পরিকল্পনা, প্রধানমন্ত্রীর সফরে আসতে পারে ঘোষণা প্রস্তুতি ম্যাচে কালামের ১৩৫, জিসানের ৮৬—ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিংয়ে বড় সংগ্রহ বিসিবি একাদশের

মতলব উত্তরের এখলাছপুরে জেলেদের মাঝে চাল বিতরণ

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:
Oplus_0

মতলব উত্তরে এখলাছপুর ইউনিয়নে নিবন্ধিত জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) উপজেলার এখলাছপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ২৫ কেজি করে ৭শ ২৪ জন নিবন্ধিত জেলে পরিবারের মাঝে ১৮ দশমিক ১০ মেট্রিকটন চাল বিতরণ করা হয়।

চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন এখলাছপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মফিজুল ইসলাম মুন্না ঢালী ৷

এসময় সংক্ষিপ্ত আলোচনায় ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না ঢালী বলেন, সরকার জেলেদের নানান সুবিধা দিচ্ছে। সুতরাং মা ইলিশ রক্ষায় সবাইকে সহযোগিতা করতে হবে ৷ কোনো জেলে নদীতে নামবেন না এবং মা ইলিশ ধরবেন না ৷

তিনি আরও বলেন, এই ইলিশ আপনারাই দরবেন এবং তার সুফল আপনারাই ভোগ করবেন৷ তাই মা ইলিশ ধরা থেকে সবাইকে বিরত থাকতে হবে৷ যাদের ইঞ্জিন চলিত নৌকা আছে তারা দয়া করে এই নিষিদ্ধ সময়ে নৌকার ইঞ্জিন খুলে বাড়িতে নিয়ে আসবেন, যদি বাড়িতে রাখার জায়গা না থাকে তাহলে ইউনিয়ন পরিষদে নিয়ে আসবেন, আমরা পাহারা দিয়ে রাখবো আপনাদের নৌকার ইঞ্জিন। কোন অবস্থাতেই এই ২২দিন ইঞ্জিন চালিত নৌকা নদীতে রাখা যাবে না।

এসময় উপস্থিত ছিলেন, ট্যাগ অফিসার ও উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা আল আমিন, ইউপি সচিব জুবায়ের হোসাইন, ইউপি সদস্য গোলাম হোসেন, মো. ওমর আলী, ওয়াদুদ মাল, জাহাঙ্গীর আলম, মহিলা ইউপি সদস্য নাজমা আক্তার, বিএনপি নেতা কবির হোসেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা