August 15, 2026, 2:08 pm
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

অপারেশন ডেভিল হান্ট ; মতলব উত্তরে মায়া চৌধুরীর দুই কর্মী গ্রেপ্তার!

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:
Oplus_131072

চাঁদপুর-২ আসনের সাবেক সাংসদ মায়া চৌধুরী গ্রুপের দুইজন সক্রিয় সদস্যকে আটক করেছে মতলব উত্তর থানা পুলিশ।

গতকাল দিনগত রাতে (১৬ তারিখ) অপারেশন ডেভিল হান্ট অভিযান চালিয়ে একজনকে উপজেলার ছেংগারচর পৌর এলকার আদুরভিভি ও অপরজনকে ফতেপুর পশ্চিম ইউনিয়নের নাউরী গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করছেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার আদুরভিটি গ্রামের মৃত অলিউল্লাহ বকাউলের ছেলে রেজাউল করিম ওরফে ডেঙ্গু (৩৪) ও উত্তর নাউরী গ্রামের ফজলুর রহমান মাস্টারের ছেলে আঃ ছাত্তার বাবুল (৩৬)।

ডেঙ্গু ছেংগারচর পৌর যুবলীগের সদস্য।

পুলিশ জানায়, চলমান অপারেশন ডেভিল হান্ট অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। তারা ফেসিস্ট সরকার ও মায়া চৌধুরী গ্রুপের সক্রিয় সদস্য। তারা এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে এমন আশংকা থাকার কারণে তাদেরকে গ্রেফতার করতে হয়েছে।

স্থানীয় এলাকাবাসী জানান, আটককৃত ডেঙ্গু ফেসিষ্ট সরকারের আমলে যুবলীগের সাথে সম্পৃক্ত থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। ফেসিষ্ট সরকার পতনের পরও থেমে, মাদক সহ বিভিন্ন অপকর্মে চালিয়ে যাচ্ছিল। তারা গত ৫ আগস্টের আগেও বৈষম্য বিরোধী ছাত্রদের মিছিলে হামলা করেছে বলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল হয়েছে।

মতলব উত্তর থানার ওসি মো. রবিউল হক বলেন, চলমান ডেভিল হান্ট অভিযানে তাদেরকে আটক করা হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা