October 24, 2026, 7:13 am
শিরোনামঃ
মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা সীমান্তে ভুল বোঝাবুঝি থেকে সংঘর্ষ ঠেকাতে উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক আলোচনার প্রস্তাব দক্ষিণ কোরিয়ার টাইফুন চাম্পির আশঙ্কায় প্রায় পুরো তাইওয়ানে স্থবিরতা, শত শত ফ্লাইট বাতিল সাজেকে অবরোধ ঘিরে গুলিবিনিময়, আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে মোবাইল ফোন ছিনতাইয়ে বাধা দেওয়ায় কুমিল্লায় স্কুলছাত্রকে হত্যার অভিযোগ, চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র গাজীপুরে বাড়িতে আগুনে একই পরিবারের চারজন দগ্ধ, দুই শিশুসহ হাসপাতালে ভর্তি প্রধানমন্ত্রীর জাপান সফরের প্রস্তুতিতে কূটনৈতিক দায়িত্ব পুনর্বণ্টন, টোকিওতে পাঠানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা আগামী ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, ২৭ অক্টোবর তাকাইচির সঙ্গে বৈঠক জাপানের সঙ্গে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের বিনিয়োগ পরিকল্পনা, প্রধানমন্ত্রীর সফরে আসতে পারে ঘোষণা প্রস্তুতি ম্যাচে কালামের ১৩৫, জিসানের ৮৬—ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিংয়ে বড় সংগ্রহ বিসিবি একাদশের

বুড়িচংয়ে মাদক ও সামাজিক কর্মকান্ডে যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

বুড়িচং(কুমিল্লা)প্রতিনিধি।।

১২ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে বুড়িচং উপজেলা যুব উন্নয়ন  কার্যালয়ের উদ্যোগে উপজেলা নিবার্হী কর্মকর্তার সম্মেলন কক্ষে “মাদকবিরোধী, সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবামূলক কাজে যুবদের ভূমিকা” শীর্ষক জনসচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ছামিউল ইসলাম এর  সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন,যুব উন্নয়ন অধিদপ্তর কুমিল্লার উপ-পরিচালক  মোঃ সামসুজ্জামান।

স্বাগত বক্তব্য রাখেন,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সাহেদুল আলম চৌধুরী।

বক্তব্য রাখেন, আলোকিত যুব উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির,যুব দান সংগঠনের সভাপতি মোঃ আল আমিন ও জাগো নারী সংগঠনের সাধারণ সম্পাদক মাহমুদা সুলতানা।

উক্ত কর্মশালায় বিভিন্ন যুব সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক সহ ৩০ জন যুব সদস্য এবং সদস্যাগণ অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা