October 24, 2026, 2:45 pm
শিরোনামঃ
মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা সীমান্তে ভুল বোঝাবুঝি থেকে সংঘর্ষ ঠেকাতে উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক আলোচনার প্রস্তাব দক্ষিণ কোরিয়ার টাইফুন চাম্পির আশঙ্কায় প্রায় পুরো তাইওয়ানে স্থবিরতা, শত শত ফ্লাইট বাতিল সাজেকে অবরোধ ঘিরে গুলিবিনিময়, আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে মোবাইল ফোন ছিনতাইয়ে বাধা দেওয়ায় কুমিল্লায় স্কুলছাত্রকে হত্যার অভিযোগ, চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র গাজীপুরে বাড়িতে আগুনে একই পরিবারের চারজন দগ্ধ, দুই শিশুসহ হাসপাতালে ভর্তি প্রধানমন্ত্রীর জাপান সফরের প্রস্তুতিতে কূটনৈতিক দায়িত্ব পুনর্বণ্টন, টোকিওতে পাঠানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা আগামী ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, ২৭ অক্টোবর তাকাইচির সঙ্গে বৈঠক জাপানের সঙ্গে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের বিনিয়োগ পরিকল্পনা, প্রধানমন্ত্রীর সফরে আসতে পারে ঘোষণা প্রস্তুতি ম্যাচে কালামের ১৩৫, জিসানের ৮৬—ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিংয়ে বড় সংগ্রহ বিসিবি একাদশের

মোহনপুর আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ে প্রয়াত দিপু চৌধুরীর রূহের মাহফিরাত কামনায় দোয়া

মতলব উত্তর ব্যুরো :

চাঁদপুর, মতলব উত্তর উপজেলার মোহনপুর আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ে প্রয়াত সাজেদুল হোসেন চৌধুরী দিপুর রূহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে কলেজ মিলনায়তনে কোরআন তেলোয়াত, মিলাদ  দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রয়াত সাজেদুল হোসেন চৌধুরী দিপুর বড় ছেলে আশফাক চৌধুরী মাহি।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আপনারা জানেন আমার বাবা ডিসেম্বর এর দুই তারিখ প্রয়াত হন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমের জেষ্ঠপুত্র ও  ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু’ ওনার স্বপ্ন একটাই মতলবকে মিনি সিঙ্গাপুর করা, শিক্ষার মানোন্নয়ন, মাদকমুক্ত মতলব, সন্ত্রাসমুক্ত করা, মতলবের মানুষের উন্নয়ন ছিলো আমার বাবার ধ্যান ধারণা, আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমার বাবার স্বপ্ন আপনাদেরকে সাথে নিয়ে বাস্তবায়ন করব। আর এই আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের সার্বিক সহযোগিতা ও উন্নয়নে আমি কাজ করব ইন্শাআল্লাহ। আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন আল্লাহ যাতে ওনাকে ক্ষমা করে কবর আজাব মাফ করেন। আজ শহীদ বুদ্ধিজীবি দিবস শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং তাদের জন্য ও দোয়া চাচ্ছি। অনুষ্ঠানে দোয়া মিলাদ পরিচালনা করেন মাওলানা আবু সুফিয়ান।

শোক বার্তা পাঠ করেন, আলী আহম্মদ মিয়া বহুমূখী মহাবিদ্যালয়ের প্রভাষক রাবেয়া বসরী। মিলাদ ও দোয়া অনুষ্ঠানে শহীদ বুদ্ধিজীবি ও প্রয়াত দিপু চৌধুরীর আত্মার মাগফিরাত কামনায় দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

মিলাদ ও দোয়া অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, অধ্যক্ষ তোফায়েল আহম্মেদ, বাংলাদেশ আওয়ামী লীগ এর উপ-কমিটির সদস্য আহসান উল্যাহ হাসান, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মিহাজ উদ্দিন খান,যুগ্ম আহ্বায়ক তানজিম সরকার রিয়াদ,মোহন পুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই প্রধান, যুব লীগ নেতা বাদশা মিয়া, ছাত্রলীগ নেতা ছদরুল আমিন।

আরো উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রলীগ নেতা রহমত উল্যাহ সরকার লিখন, এসএম নোমান দেওয়ান। উপস্থাপনা ও সার্বিক সহযোগিতা ছিলেন,মোসাদ্দেক মামুন, প্রভাষক এনামুল হক ও নেহেল আহম্মেদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা