August 14, 2026, 3:20 pm
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

বুড়িচংয়ের খালগুলো পুনঃখননের ব্যবস্থা করেছি ; এখন রক্ষণাবেক্ষণের দায়িত্ব জনগনের : ইউএনও সাহিদা

মোঃ আবদুল্লাহ, বুড়িচং প্রতিনিধি।।

কুমিল্লার শস্য ভান্ডার নামে পরিচিত পয়াতের জলার পানি নিঃষ্কাশনের একমাত্র মাধ্যম তিথি খাল। যে খালটি   উপজেলা সদরের দীঘির চর এলাকায় পয়াতের জলার সাথে সংযোগ হয়েছে। এই খালটি তিথি নদী এলাকায় পরিচিত। যার বেশির ভাগ অংশ ময়লা আর্বজনায় ভরে গেছে। তাই আমি সরকারের একজন প্রতিনিধি হিসেবে এই এলাকার কৃষকের স্বার্থে খালটি পুনঃখননের ব্যবস্থা করেছি। এখন তার সঠিক রক্ষণাবেক্ষণের দায়িত্ব জনগণকে নিতে হবে। এ ছাড়াও বুড়িচং উপজেলার ছোট বড় বিভিন্ন খাল খনন ও পুনঃখননের জন্য বরাদ্দ দিয়েছি যেন বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে কৃষকের লোকসান না হয়।

গত ২৬ এপ্রিল শনিবার বিকাল ৫টায় ২ লক্ষ ৫০ হাজার টাকা ব্যয়ে তিথি নদীর পুনঃখনন কাজ উদ্বোধন কালে বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার সাধারণ মানূষকে উদ্দেশ্য করে বক্তব্যে এই কথাগুলো তুলে ধরেন। তিনি আরো বলে এই এলাকা আপনাদের। আপনাদের সম্পদ আপনাদেরকেই রক্ষণাবেক্ষণ করতে হবে। আমরা কিছু দিনের জন্য আপনাদের সেবা করতে আসি। এই খালগুলোর অস্তিত্ব রক্ষার্থে সকলকে এগিয়ে আসতে হবে।

এসময় উপস্থিত ছিলেন বুড়িচং বাজার কমিটির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম সহ বিভিন্ন শ্রেণী ও পেশার ব্যক্তিবর্গ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা