June 6, 2026, 9:24 pm
শিরোনামঃ
সুনামগঞ্জের ধর্মপাশায় পাইকুরাটিতে কৃষকদের বিক্ষোভ ; তালিকায় অনিয়মের অভিযোগ মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী জুনের শেষেই ফিরছে আপন আবাসে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচে হট্টগোল ; খেলা অমীমাংসিত জিয়াউর রহমান জিয়াসহ মতলবের ৪ নেতার কেন্দ্রীয় যুবদলে স্থান পাওয়ায় আনন্দ মিছিল একটি অসমাপ্ত চাঁদাবাজির গল্প! বিষ, প্লাস্টিক ও শিল্পবর্জ্যের আগ্রাসনে অস্তিত্ব সংকটে সুন্দরবন ; বিপন্ন জীববৈচিত্র্য মতলব উত্তরে শিবু মিয়াজীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ; অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি সুনামগঞ্জের ধর্মপাশায় কৃষি কার্ডে অনিয়মের অভিযোগে বিক্ষোভ মিছিল সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান, অস্ত্র-গুলিসহ বনদস্যু বাহিনীর সদস্য আটক মতলব উত্তরে বৃদ্ধাকে পিটিয়ে আহত করার অভিযোগ ; থানায় লিখিত অভিযোগ

হাতপাখার প্রার্থী মুফতি মানসুর আহমদ সাকীর সঙ্গে মতলবে ইসলামী আন্দোলন নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মমিনুল ইসলাম:
Oplus_131072

চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী, কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ সম্পাদক ও ইসলামী যুব আন্দোলনের সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমদ সাকী’র সঙ্গে মতলব দক্ষিণ উপজেলার নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ১৭ জুলাই (বুধবার) উপজেলার পানির টাংকি পার্টি হাউজ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত থেকে নির্বাচনী প্রস্তুতি ও সাংগঠনিক দিকনির্দেশনা নিয়ে আলোচনা করেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মুফতি মানসুর আহমদ সাকী বলেন, আমরা আল্লাহর বিধান প্রতিষ্ঠা ও জনগণের ন্যায্য অধিকার রক্ষার সংগ্রামে আছি। ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের বিজয় মানেই—সুস্থ রাজনীতি ও মূল্যবোধের জয়।

সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় শুরা সদস্য ও মতলব দক্ষিণ উপজেলার সভাপতি মাওলানা আনসার আহমদ (পীর সাহেব বাগিচাপুর)।

সভায় আরও উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব শরিফুল ইসলাম সুজন, সহ-সভাপতি সাইদুল ইসলাম সাঈদ, সেক্রেটারি মাওলানা ইয়াসিন আহমদ, মুজাহিদ কমিটির উপজেলা সদর সভাপতি মুহাম্মাদ শফিকুল ইসলাম প্রধানীয়া, সাধারণ সম্পাদক মুহাম্মাদ হাসান খান, ইসলামী শ্রমিক আন্দোলনের উপজেলা নেতা মুহাম্মদ আলম, ইসলামী যুব আন্দোলন উপজেলার সভাপতি হাফেজ মুহাম্মাদ রাসেল আহমদ, ছাত্র আন্দোলনের উপজেলা সাধারণ সম্পাদক আশরাফুল আলম নীরব, পৌরসভা ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মঈনুদ্দীন ও সেক্রেটারি মাওলানা সিফাতুল্লাহ মজুমদার, পৌর যুব আন্দোলনের সভাপতি মুহাম্মাদ ইবরাহীম ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ সজিব দেওয়ান, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ মেহেদী হাসান। এছাড়াও সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠনসমূহের উপজেলা ও পৌর পর্যায়ের নেতৃবৃন্দ এবং ইউনিয়ন প্রতিনিধি-কর্মীরা অংশগ্রহণ করেন।

সভা শেষে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং গ্রামীণ পর্যায়ে দলীয় বার্তা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা