August 14, 2026, 4:10 pm
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

আগামীকাল মতলব উত্তরে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির শুভ উদ্বোধন

মমিনুল ইসলাম:

চাঁদপুরের মতলব উত্তরে আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির শুভ উদ্বোধন-২০২৫।

অনুষ্ঠানটি আজ বিকেলে মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে, সুজাতপুর বাজারে অনুষ্ঠিত হবে। কর্মসূচির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-২ আসনের মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক তানভীর হুদা।

অনুষ্ঠানটির আয়োজন করেছে মতলব উত্তর উপজেলা বিএনপি ও ছেংগারচর পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ। কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নেতাকর্মী ও নতুন সদস্যদের অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে।

দলীয় নেতারা জানান, এ কর্মসূচির মাধ্যমে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার পরিকল্পনা রয়েছে। একইসাথে নতুন প্রজন্মকে দলের আদর্শের সঙ্গে যুক্ত করাই এর মূল উদ্দেশ্য।

অনুষ্ঠান উপলক্ষে ইতোমধ্যে মাঠ ও আশপাশের এলাকায় দলীয় কর্মীদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। দিনব্যাপী এ কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা