চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর এলাকায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) পৌরসভার শিকিরচর গ্রামে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এলডিপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ২০ দলীয় জোটের চাঁদপুর-২ আসনের মনোনয়ন প্রত্যাশী মো. বিল্লাল হোসেন মিয়াজী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা এলডিপির সাধারণ সম্পাদক মো. ফজলুল কাদের চৌধুরী, এবং মতলব উত্তর উপজেলা এলডিপির সভাপতি মো. আলাউদ্দিন প্রধান। সভায় সভাপতিত্ব করেন ছেংগারচর পৌর এলডিপির সভাপতি মো. নূর হোসেন প্রধান।
প্রধান অতিথির বক্তব্যে মো. বিল্লাল হোসেন মিয়াজী বলেন, “এলডিপি গণমানুষের দল, তৃণমূলের কর্মীদের শক্তিই আমাদের আসল শক্তি। ছেংগারচরের নতুন পৌর কমিটি গঠনের মধ্য দিয়ে আমরা দলকে আরও সুসংগঠিত করলাম। জনগণের ভোটাধিকার রক্ষার আন্দোলনে এলডিপি সবসময় অগ্রণী ভূমিকা পালন করবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২০ দলীয় জোটের প্রার্থীরা জনগণের ভালোবাসায় বিজয়ী হবে।”
তিনি আরও বলেন, “আমরা মতলব উত্তর-দক্ষিণসহ চাঁদপুর-২ আসনের উন্নয়নে অঙ্গীকারবদ্ধ। কৃষি, শিক্ষা, নদীভাঙন প্রতিরোধ এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে জনগণের জীবনমান উন্নয়নই আমাদের লক্ষ্য।”
আলোচনা শেষে ৫১ সদস্য বিশিষ্ট ছেংগারচর পৌর এলডিপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে সভাপতি মো. নূর হোসেন প্রধান, সাধারণ সম্পাদক।নাসির উদ্দিন বেপারীর নাম ঘোষণা করা হয়। এছাড়া অন্যান্য দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ হলেন, সহ-সভাপতি বিল্লাল হোসেন মিজি, মাসুদ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, শাহ আলম ডালি, সাংগঠনিক সম্পাদক মো. শামীম সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বেপারী, রাজীব আখন, প্রচার সম্পাদক ফরিদ আহমেদ বাবু, দপ্তর সম্পাদক, আরিফ প্রধান, নির্বাহী সদস্য তানভীর ফকির, রাজিব ঢালী, আবু ইউসুফ প্রমুখ।
উপস্থিতি আলোচনা সভায় উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের এলডিপি এবং সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।