October 24, 2026, 4:40 am
শিরোনামঃ
মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা সীমান্তে ভুল বোঝাবুঝি থেকে সংঘর্ষ ঠেকাতে উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক আলোচনার প্রস্তাব দক্ষিণ কোরিয়ার টাইফুন চাম্পির আশঙ্কায় প্রায় পুরো তাইওয়ানে স্থবিরতা, শত শত ফ্লাইট বাতিল সাজেকে অবরোধ ঘিরে গুলিবিনিময়, আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে মোবাইল ফোন ছিনতাইয়ে বাধা দেওয়ায় কুমিল্লায় স্কুলছাত্রকে হত্যার অভিযোগ, চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র গাজীপুরে বাড়িতে আগুনে একই পরিবারের চারজন দগ্ধ, দুই শিশুসহ হাসপাতালে ভর্তি প্রধানমন্ত্রীর জাপান সফরের প্রস্তুতিতে কূটনৈতিক দায়িত্ব পুনর্বণ্টন, টোকিওতে পাঠানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা আগামী ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, ২৭ অক্টোবর তাকাইচির সঙ্গে বৈঠক জাপানের সঙ্গে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের বিনিয়োগ পরিকল্পনা, প্রধানমন্ত্রীর সফরে আসতে পারে ঘোষণা প্রস্তুতি ম্যাচে কালামের ১৩৫, জিসানের ৮৬—ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিংয়ে বড় সংগ্রহ বিসিবি একাদশের

মতলবে ইসলামী আন্দোলনের নির্বাচনী শোডাউনে হাতপাখা প্রতীকের পক্ষে ব্যাপক সাড়া

মমিনুল ইসলাম:
Oplus_16908288

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত চাঁদপুর-২ (মতলব উত্তর–দক্ষিণ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও ইসলামী যুব আন্দোলনের সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমদ সাকী বলেছেন, ৫৪ বছরে বাংলাদেশের মানুষ যে অধিকার থেকে বঞ্চিত হয়েছে, সেই অধিকারগুলো ফিরিয়ে দেওয়াই আমাদের কাজ। ইসলামী আন্দোলন রাষ্ট্রক্ষমতায় এলে জুলুম-নির্যাতন, সন্ত্রাস, মাদক ও রাহাজানিমুক্ত একটি কল্যাণকর রাষ্ট্র উপহার দিতে পারব এই লক্ষ্যেই আমরা কাজ করছি।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে মতলব উত্তর ও দক্ষিণ ইসলামী আন্দোলনের আয়োজনে শ্রীরায়েরচর ব্রিজ চত্বরে দিনব্যাপী নির্বাচনী শোডাউন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মুফতি মানসুর আহমদ সাকী বলেন, মতলবে মানুষ এখনও তাদের মৌলিক অধিকার ফিরে পায়নি। এই এলাকার যে উন্নয়ন হওয়ার কথা ছিল তা হয়নি। ঢাকা থেকে মতলবের দূরত্ব খুব কম হলেও যোগাযোগ ব্যবস্থার অভাবে অর্থনৈতিকভাবে এই অঞ্চল পিছিয়ে আছে। আমরা ক্ষমতায় এলে যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটাবো।

তিনি আরও বলেন, কালীপুর থেকে ভবেরচর-গজারিয়া পর্যন্ত যে সেতুটি দীর্ঘদিন ধরে পরিকল্পনায় আছে, আমরা নির্বাচিত হলে সেই সেতু বাস্তবায়ন করব। এতে ঢাকার সঙ্গে মতলবের সরাসরি যোগাযোগ স্থাপন হবে এবং মতলবের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে।

আগামী নির্বাচনে হাতপাখা প্রতীকের প্রতি জনগণের সাড়া প্রসঙ্গে ইসলামী যুব আন্দোলনের এই নেতা বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর দেশজুড়ে মানুষের একটাই প্রত্যাশা—ইসলামী শাসন প্রতিষ্ঠা। ৫৪ বছর অনেক দল, অনেক প্রতীক দেখেছে মানুষ, এখন তারা ইসলামকে চায়। সেই জায়গা থেকেই আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। মতলবের মানুষ দল-মত নির্বিশেষে পরিবর্তন চায়, সেই পরিবর্তনের জন্যই তারা হাতপাখা বেছে নেবে।

মুফতি মানসুর আহমদ সাকী আশাবাদ ব্যক্ত করে বলেন, আমরা বিজয়ী হতে পারলে মতলবকে একটি শান্তিময়, নিরাপদ, মাদক ও চাঁদাবাজমুক্ত সমাজে পরিণত করব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি মাওলানা মাকসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক হেলাল আহমদ, কেন্দ্রীয় নেতা শাহজাহান আল হাবিবী, মতলব উত্তর সভাপতি হাবিবুর রহমান, সেক্রেটারি ডালিম চৌধুরী, মুজাহিদ কমিটির সভাপতি আতাউল্লাহ, মহসিন পৌর সভাপতি গাজী এমদাদুল হক মানিকসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা