July 25, 2026, 5:16 am
শিরোনামঃ
মালয়েশিয়ায় মারা গেলেন ছেংগারচরের সাবেক দুইবারের মেয়র রফিকুল আলম জজ মোংলা-বাগেরহাট মহাসড়কের ২০ কিলোমিটারের বেহাল দশা, যানবাহন চলাচলে ভোগান্তি সাদুল্ল্যাপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে তাজুল ইসলাম মিয়াজিকে গ্রামবাসীর সমর্থন ঘোষণা অভাব আর মানসিক অশান্তির কাছে হার মানলেন নিরমল দাস, কেরির ট্যাবলেট খেয়ে বৃদ্ধের মৃত্যু মতলবে ভয়াবহ অগ্নিকাণ্ডে তুলার মিল পুড়ে ছাই মতলব উত্তরে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ, মাদকের বিরুদ্ধে শপথ গ্রহণ ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক মতলব উত্তরে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ড বাবার দেওয়া মাদক মামলার পর মানসিক চাপে যুবকের আত্মহত্যা? ছেংগারচরে হিন্দু সম্প্রদায়ের ৪৩ পরিবারের মাঝে খাদ্য সহায়তার চাল বিতরণ

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২১ ডিসেম্বর রেজিস্ট্রেশন চলবে ২০ নভেম্বর পর্যন্ত

বিশেষ প্রতিনিধি, ববিবি :

সরকার ও ইউজিসি অনুমোদিত এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে স্থায়ী সনদপ্রাপ্ত রাজশাহীর প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন আগামী ২১ ডিসেম্বর, ২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে। বর্ণাঢ্য আয়োজনে সমাবর্তন সফলভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় ইতোমধ্যেই ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।

সমাবর্তনে অংশগ্রহণের জন্য অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে আগামী ২০ নভেম্বর ২০২৫ পর্যন্ত। আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া লিঙ্কের মাধ্যমে অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

২০১২ সালে প্রতিষ্ঠার পর থেকে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষা ও গবেষণায় মানসম্মত শিক্ষা প্রদান করে দেশে-বিদেশে সুনাম অর্জন করেছে। এ বছর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিকট থেকে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় স্থায়ী সনদও অর্জন করেছে।  বিশ্ববিদ্যালয়টির বিপুল সংখ্যক শিক্ষার্থী গ্রাজুয়েট বর্তমানে দেশ ও বিদেশের বিভিন্ন সরকারি, বেসরকারি, জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করছেন এবং অনেকেই তাদের সাফল্য ও কর্মদক্ষতার স্বাক্ষর রেখে চলেছেন।
এই ধারাবাহিক সাফল্যের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় দ্বিতীয় সমাবর্তনের আয়োজন করছে। সামার ২০২০ থেকে স্প্রিং ২০২৫ সেমিস্টার পর্যন্ত সময়ে স্নাতক (সম্মান) কিংবা স্নাতকোত্তর পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এ সমাবর্তনে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন।

সমাবর্তন সংক্রান্ত অনলাইন রেজিস্ট্রেশন লিংক  (www.convocation.vu.edu.bd)  এ প্রবেশ করে আবেদন প্রক্রিয়া ও ফি জমাদান সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাবে। এছাড়া অফিসিয়াল ওয়েবসাইট  (www.vu.edu.bd) এবং ফেসবুক পেইজের মাধ্যমেও  (www.facebook.com/vu.edu.bd) বিস্তারিত তথ্য জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা