June 2, 2026, 10:15 pm
শিরোনামঃ
খানজাহান আলীর দিঘিতে কুমিরে টেনে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন ইমামপুর প্রিমিয়ার লীগ ডাবল ফ্রিজ কাপ ফুটসাল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত ধর্মপাশায় ইউনিয়ন পরিষদের জমি দখলের অভিযোগে মানববন্ধনের আহ্বান সুনামগঞ্জের ধর্মপাশায় জমি-সংক্রান্ত বিরোধে বিএনপি নেতার ওপর হামলা, একজন গ্রেপ্তার বাগেরহাটে মাজারের দিঘিতে কুমিরের আক্রমণ ; সাত বছরের শিশুর মরদেহ উদ্ধার মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মর্মান্তিক মৃত্যু দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রেল যোগাযোগে আসছে নতুন গতি ; চালু হচ্ছে নতুন ট্রেন সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞা : প্রজনন সুরক্ষায় কড়াকড়ি, সংকটে কর্মহীন বনজীবীরা বাগেরহাটের রামপালে সাবেক যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা

নিখোঁজের ১০ দিন পর মতলবের মেঘনায় ভেসে উঠল বৃদ্ধের গলিত মৃতদেহ

মমিনুল ইসলাম:
Oplus_16908288

চাঁদপুরের মতলব উত্তরে ষাটনল ইউনিয়নের মেঘনা নদী থেকে উদ্ধার হওয়া পুরুষের গলিত মৃতদেহের উদ্ধার করেছে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি। তিনি ঢাকার সূত্রাপুর থানার দক্ষিণ মহসিনদী এলাকার মৃত জালাল উদ্দিনের ছেলে এম এ সাত্তার (৬৫)।

গতকাল শনিবার (০২ নভেম্বর) সন্ধ্যায় ষাটনল ইউনিয়নের বড় ষাটনল এলাকার মেঘনা নদীতে ভাসমান অবস্থায় গলিত মৃতদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে তারা থানায় খবর দিলে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির এসআই আহসান হাবীব ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করেন এবং সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন।

দীর্ঘ সময় পানিতে থাকার কারণে মৃতদেহটির মুখমণ্ডল ও শরীরের অংশবিশেষ পচে গিয়েছিল। শুরুতে কেউ তাকে শনাক্ত করতে পারেননি।

পরে মৃত ব্যক্তির মেয়ে সুইমায়া সাত্তার এসে লাশটি তার বাবা এম এ সাত্তারের বলে নিশ্চিত করেন। তিনি বলেন, আমার বাবা গত ২৩ অক্টোবর ঢাকার সূত্রাপুরের দক্ষিণ মহসিনদী এলাকার বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। আমরা ২৮ অক্টোবর হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করি। আজ সোমবার (৩ নভেম্বর) সকালে জানতে পারি চাঁদপুরের মতলবের মেঘনা নদীতে একটি লাশ পাওয়া গেছে। পরে এসে দেখি এটি আমার বাবার লাশ। আইনানুগ প্রক্রিয়া শেষে বাবার মরদেহ নিয়ে দাফন করব।

এ বিষয়ে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির এসআই আহসান হাবীব বলেন, লাশটি উদ্ধার করে সুরতহাল সম্পন্ন করা হয়েছে। প্রাথমিকভাবে এটি নিখোঁজ এম এ সাত্তার (৬৫) এর মৃতদেহ বলে নিশ্চিত হয়েছি। লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা