June 6, 2026, 8:24 pm
শিরোনামঃ
সুনামগঞ্জের ধর্মপাশায় পাইকুরাটিতে কৃষকদের বিক্ষোভ ; তালিকায় অনিয়মের অভিযোগ মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী জুনের শেষেই ফিরছে আপন আবাসে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচে হট্টগোল ; খেলা অমীমাংসিত জিয়াউর রহমান জিয়াসহ মতলবের ৪ নেতার কেন্দ্রীয় যুবদলে স্থান পাওয়ায় আনন্দ মিছিল একটি অসমাপ্ত চাঁদাবাজির গল্প! বিষ, প্লাস্টিক ও শিল্পবর্জ্যের আগ্রাসনে অস্তিত্ব সংকটে সুন্দরবন ; বিপন্ন জীববৈচিত্র্য মতলব উত্তরে শিবু মিয়াজীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ; অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি সুনামগঞ্জের ধর্মপাশায় কৃষি কার্ডে অনিয়মের অভিযোগে বিক্ষোভ মিছিল সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান, অস্ত্র-গুলিসহ বনদস্যু বাহিনীর সদস্য আটক মতলব উত্তরে বৃদ্ধাকে পিটিয়ে আহত করার অভিযোগ ; থানায় লিখিত অভিযোগ

বোয়ালখালী থানার ওসি লুৎফুর রহমানকে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর পক্ষ থেকে বদলিজনিত বিদায়ী শুভেচ্ছা

বিশেষ প্রতিনিধি :

একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক লোকশিল্পী বিনয়বাঁশী জলদাস স্মরণে প্রতিষ্ঠিত লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও দেশের অন্যতম সাংস্কৃতিক সংগঠন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর পক্ষ থেকে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ লুৎফুর রহমানকে বদলি জনিত বিদায়ী শুভেচ্ছা অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বোয়ালখালী থানায় অফিসার ইনচার্জ এর অফিস কক্ষে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা পরিচালক ও সাধারণ সম্পাদক শিল্পী সংগঠক, কবি ও সাংবাদিক শ্রী বিপ্লব জলদাস, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষক সত্যপ্রিয় শীল ও শিক্ষা অনুরাগী সাগর নাথ প্রমুখ।

এ সময় বোয়ালখালী থানায় অফিসার ইনচার্জ হিসেবে দ্বায়িত্ব পালনকালে (ওসি) মোঃ লুৎফুর রহমানের সততা ও নিষ্ঠার কথা তুলে ধরে বিপ্লব জলদাস বলেন বোয়ালখালীর শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং তাঁর সুদক্ষ নেতৃত্ব ও অবদানের কথা বোয়ালখালীবাসী আজীবন মনে রাখবে।

তাঁর পরবর্তী কর্মস্থল কুমিল্লা জেলার বুড়িচং থানায়। তিনি নতুন দায়িত্বে আরও সফলতা অর্জনের মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জ্বল সহ তার কর্মময় জীবনের সফলতা কামনা করেন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা