May 4, 2026, 3:24 pm
শিরোনামঃ
মতলব উত্তরে মৎস্য আহরণে বিরত থাকা জেলেদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ইজিপিপি কর্মসূচির আওতায় মতলব উত্তরে খাল পুনঃখনন কাজের উদ্বোধন মতলব উত্তরে বজ্রপাতের বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ বাংলাদেশে মাদ্রাসা শিক্ষাব্যবস্থা ধ্বংসের পায়তারা চলছে! হাওরে কান্না, অতিবৃষ্টিতে ধানে পচন—স্বপ্নভঙ্গ কৃষকের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে আবারও ইতিহাস গড়ল বই না পড়ার কারণে জাতি হিসাবে জ্ঞান-বিজ্ঞানে আমরা আজও বহু পিছনে পড়ে আছি! নিজেকে জানো! সুন্নত পালনেই জিয়ারত, বট বাহিনীদের হুঁশিয়ারি মুফতী গিয়াস উদ্দীনের বাগেরহাটে অতিবৃষ্টিতে নষ্ট হচ্ছে ক্ষেতের ফসল, ব্যাপক ক্ষতির মুখে কৃষক

লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম ৩ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী

‎ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাটঃ

‎বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসন থেকে এমপি নির্বাচিত হয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

‎বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম দীর্ঘ প্রায় দেড় যুগ ধরে মোংলা-রামপালের আপামর মানুষের পাশে ছিলেন। তিনি ব্যক্তিগতভাবে সব শ্রেণিপেশার মানুষকে বিভিন্ন সহায়তা দিয়ে আসছেন।

‎‎যার ফলে তিনি এ এলাকার মানুষের কাছে মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি লাভ করেন।

‎দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার কাছে আস্থাভাজন এবং প্রিয় মানুষ হয়ে ওঠেন। যার প্রেক্ষিতে ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোংলা-রামপাল সংসদীয় আসনে বিপুল ভোটের ব্যবধানে তাকে এমপি নির্বাচিত করেন এই জনপদের মানুষ।

‎‎মোংলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি বলেন, আমরা প্রত্যাশার চেয়ে অনেক বেশি কিছু পেয়েছি। কারণ লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম রাজনীতিকের পাশাপাশি একজন পরিবেশবিদ।

‎‎আমরা প্রত্যাশা করেছিলাম তাকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। কিন্তু আমরা ভাগ্যবান, চেয়েছি একটা পেয়েছি তিনটা।

‎তিনি আরো বলেন, আমরা মোংলা-রামপালবাসী বিপুল ভোটে বিএনপির প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামকে জয়ী করে আমাদের নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করেছি। আর আমাদের নেতা তারেক রহমানও আমাদের জয়ী নেতাকে যথাযথ মূল্যায়ন ও আস্থা স্বরূপ তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন।

‎‎আমরা মোংলা-রামপালবাসী আমাদের নেতা, দেশনায়ক প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা