November 10, 2026, 12:49 am
শিরোনামঃ
যে জাতি বইয়ের গুরুত্ব আর মূল্য বুঝে না, সে জাতি কী করে উন্নতি করবে? চাঁদপুর রেলস্টেশনে নারীর ৫০ লাখ টাকার স্বর্ণালংকার ছিনতাই, উদ্ধার ১৮ ভরি; গ্রেপ্তার ৩ হরমুজ প্রণালিতে তিনটি তেলবাহী জাহাজে আগুন, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা আরও বাড়ল প্রাথমিকের শিক্ষার্থীদের এনআইডি দেওয়ার পরিকল্পনা নির্বাচন কমিশনের শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদারে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৭ বাংলাদেশি নিহত, আহত ১৫ খাগড়াছড়িতে বিআরটিসি বাসে আগুন, সিসিটিভিতে সন্দেহভাজন দুজনের গতিবিধি টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানা ও বন্দিশালা উচ্ছেদে যৌথ বাহিনীর অভিযান তকানিয়ায় মাদ্রাসার শিক্ষাসফরের বাস খাদে, শিক্ষিকাসহ নিহত ২, আহত অন্তত ৩০ খাগড়াছড়িতে দাঁড়িয়ে থাকা বিআরটিসি বাসে আগুন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে পুলিশ

আজকের সমাজচিত্র : ধর্ষণের শাস্তি দাবি নাকি জিনাকে সহজ করার পায়তারা!

Reporter Name

আমাদের বর্তমান সময়ে অনেক মানুষজন বলে বেড়ায় বিয়ে করা সে এক কঠিন কাজ। কিন্তু সেসব অতিসভ্যরাই মুখে তৃপ্তির হাসি হেসে বলে প্রেম ভালবাসা ও নারী-পুরুষের অবাধ মেলামেশা সমাজের জন্য খুব ভাল লক্ষণ। তাদের মতে এতে করে নাকি সমাজে ধর্ষনের মত কাজগুলো কমে যাবে আর তাই তারা প্রেমের নামে (জিনা)’কে সজ্ঞানে অনুমোদন করে, যা কিনা ধর্ষণকে অন্যভাবে উপস্থাপনের মাধ্যমে সহজ করে দেয়ার কৌশল অবলম্বন মাত্র। তাই কোন ছেলে কিংবা মেয়ে যখন না প্রেমের নামে (জিনা) করছে ঠিক তত সহজে কেউ বিয়ে করতে রাজি হয় না। এখন আমার প্রশ্ন হলো এই অপস্কৃতির আর নষ্টামির মূল কারন কি?

এই সমস্যার প্রধান কারন হচ্ছে আমরা নিজেরাই। তাহলে চলুন এই বিষয়ে সামান্য একটু আলোচনা করে বুঝতে চেষ্টা করি আসলে এর গলদটা কোথায়?

ইসলামে জিনার শাস্তি কি?

ইসলামে জিনার শাস্তি সম্পর্কে আসলে আমরা তেমন একটা জ্ঞাত নই। আবার যারাও জানে তারা এই সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহে আগ্রহী হতে পারে না কিংবা জানেই না। একটা কথা আমাদের সবার জানা রয়েছে যে, ধর্ষণ হচ্ছে একজন নারীর অসম্মতিতে পুরুষ কর্তৃক জোড়পূর্বক সংঘঠিত যৌনকর্ম। এখানে একজন নারী মাজলুমা আর সেই পুরুষ হচ্ছে জালিম। আর এক্ষেত্রে ইসলামী শরিয়া আইন বলে সেই নির্যাতিত নারী দায়মুক্ত আর পুরুষ দোষী ও শাস্তির উপযুক্ত। এই সম্পর্কে আল্লাহর রাসূল (সঃ) ধর্ষিতাকে দায়মুক্তি দিয়েছেন এবং ধর্ষনকারীকে শাস্তি বাস্তবায়নের কঠোর নির্দেশ দিয়েছিলেন।

অন্যদিকে জিনা হচ্ছে নারী-পুরুষ দু’জনের মৌন বা প্রকাশ্য কিংবা উভয় সম্মতিতে সংগঠিত হওয়া যৌনকর্ম। সেই সাথে এই সঙ্গমকালীন অপরাধ সংঘঠিত হওয়ার কারণে তারা উভয়েই থাকে আনন্দিত, সক্রিয়, আন্দোলিত এবং শিহরিত। এক্ষেত্রে দু’জনই সমান অপরাধী ও শাস্তির আওতাধীন এবং এতে কারোর প্রতি ক্ষমা বা শিথিলতার অবকাশ নেই কিংবা ক্ষমা গ্রহণযোগ্য হবে না।

তবে আজকের দিনে আমাদের সমাজ সভ্যতার জন্য নির্মম আর চরম সত্য হচ্ছে, আমরা কোন একটা ধর্ষকদের প্রতি যতোটা ক্ষিপ্ত আচরন করি, ঠিক ততটাই উল্টো নরম কোমল ও সমান অপরাধে অপরাধী জিনাকার এবং জেনাকারিনীর পক্ষে কথা বলি,সাফাই করি। আমাদের সমাজের জনতার বিরাট যে অংশটা আজকাল ধর্ষণের শাস্তিতে রাস্তায় নামে, মিছিল করে, ঠিক সেই তারাই পারস্পরিক সম্মতিতে হওয়া রতিক্রিয়াকে কোনো-না-কোনোভাবে সার্পোট করে উষ্কে দিচ্ছে আর বলছে লিভ-টুগেদার এতো আধুনিকতার অবদান। না এতে কোন সমস্যা নেই, হতেই পারে। এখানে তো সাবালক দু’জন মানুষের পূর্ণ মত রয়েছে এবং এটা তাদের পাওয়ার স্বাধীন অধিকার। এখানে বাধা দেয়া হচ্ছে অপরাধ।

আমার মূল আলোচ্য বিষয় হচ্ছে যদি ধর্ষণ অন্যায় হয়, তবে সেচ্ছায় সংগঠিত দু’জন নারী-পুরুষের জিনা কেন অন্যায় হবে না?

এই প্রশ্নের উত্তরে তারা যা বলবে তা সম্পূর্ণভাবে ইসলামী দৃষ্টিতে ঈমান বিধ্বংসী। এমন বিধ্বস্ত ঈমানদারদের জন্য কোন দেশ-সমাজ কিংবা ব্যক্তি জীবন শান্তিময় হতে পারে না। এখানে একটা কথা জেনে রাখা ভালো যে, হিংস্র-উচ্ছৃঙ্খল পশুদের বন কখনো নিরাপদ হতে পারে না।

আমাদের সমাজে এখনকার পরিবারগুলো অপরিচিত কোনো মেয়ের সাথে তাদের ছেলেকে দেখলে “জাত গেল, জাত গেলো” বলে চিৎকার চেচামেচি করে উঠলেও কোন ভাবীর সাথে দেবরকে বেড়াতে পাঠিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলতে কার্পণ্য করে না। তবে কিছুক্ষেত্র তার ব্যতিক্রমও আছে বৈকি।

একজন বিবাহিত মেয়ে তার অবিবাহিত বোনকে নিজের স্বামীর সাথে বাধাহীনভাবে সেখানে সেখানে যেতে,ঘুরতে সব রকম সহযোগিতা করে। আবার এমন কিছু চিত্রও দেখা যায়, যদি সেই বোন যেতে না চায়, তবে গালি দিতে কিংবা ভৎর্সনা,কটুক্তি করতেও পিছপা হয় না। আবার সেই দুলাভাই তার অবিবাহিত শালিকে নিয়ে মজা-মাস্তি করে বেড়ায় নিজের মতো করে অথচ তখন পরিবার একটুও আপত্তি করে না, আর সেই দুলাভাইয়ের মোবাইলে যদি ভুল করে কোন অপরিচিত নারীর কন্ঠ বেজে উঠে তবে কাজ সারা, আগুন জ্বলে উঠে সংসারে। আমি বুঝি না, এটা কেমন নীতি। আমি বুঝি না, এটা কোন সভ্যতা। অশ্লীলতা কি শুধু বাহিরের মানুষের জন্য নাকি পরিচিত বা আপনজনের সাথেও হলেও অশ্লীলতা বলে।

আমাদের এই সমাজ অপরিচিত কোন মেয়ের সাথে নিজের ঘরের ছেলেকে দেখলে মাথায় হাত দিয়ে জিহ্বায় কামড়ে বলে, “জানোয়ারটা করছে কি!”

অথচ তারাই যখন চাচাতো,মামাতো,ফুফাতো বোনের সাথে সেই ছেলেটির অবাধ মেলামেশা আর যৌনতার অশ্লীল রসায়ন দেখে তখন সেই সম্পর্ককে পারিবারিক সম্প্রীতির লক্ষণ মনে করে তুষ্ট হয় তৃপ্তির হাসি হেসে নি:শ্বাস ফেলে আর বলে এই না হলে আপনজন।

বর্তমান সময়ে আমাদের দেশে একশ্রেণির অতিজ্ঞানী সাধুজন আছে যারা ১৩ বছর বয়সের আগে বিবাহিতা স্ত্রীর সাথে স্বামীর সহবাসকে ধর্ষণ বলে ম্লোগান দিয়ে পথ কাপিয়ে তোলে আর ১৩ বছর বয়সী মেয়ের সাথে ১৫ বছর বয়সী ছেলের প্রেমের নামে নষ্টামিকে সাধুবাদ জানায় আবার সে কর্মকে উদারনীতির বর্হিপ্রকাশ বলে হাততালি দেয়। তবে এই নিয়ে আমি মাঝে মাঝে চিন্তা করি এরা আসলে চায় কি?

আমাদের দেশ আর সমাজব্যবস্থা পরিচ্ছন্ন থাকুক নাকি আবর্জনার ভাগাড়ে পরিনত হোক! কিন্তু তাদের আচরণে একটা জিনিস স্পষ্ট যে তারা আদতে সমাজে অতিআধুনিকতার নামে ধর্মহীন আর নষ্টামির বীজ বপণ করে চলছে এবং তা খুব সুক্ষ্মভাবে যা সাধারণ মানুষজন ধরতে পারছে না। তারা মিডিয়া কিংবা সভা-সেমিনারে বাল্যবিবাহকে হারাম ফতোয়া দিয়ে বাল্যপ্রেমের নামে বেহায়াপরাকে জায়েজ ঘোষণা করে সাধুবাদ জানায়।

বর্তমানে যেখানে পরিবার, সমাজ এবং রাষ্ট্র জিনাকে স্বাভাবিক বিষয় হিসাবে গ্রহণ করে সেই পরিবার, সমাজ এবং রাষ্ট্রে তো প্রতিনিয়ত অস্থিরতা বিরাজ করবে এটা স্বাভাবিক ও মামুলি ব্যাপার। একটু সচেতণভাবে খেয়াল করলে দেখতে পাবেন এই সভ্যতার দিকে প্রতিনিয়ত অপসংস্কৃতির নামক ধ্বংস ধেয়ে আসছে এবং তা বাস্তবিক। তবে আমাদের চারপাশে সংগঠিত যেসব ধর্ষণ হচ্ছে তা তো জিনার অন্যরুপ সেটাও আমরা কখন চিন্তা করে দেখি না। কারন,আমরা নিজেরাই এসব প্রেম আর অবাধ মিলামেশার যৌনতাকে অনুমোদন দিয়ে থাক অতি-আধুনিকতার লিভ-টুগেদার নামে।

একজন নেশাখোর প্রাথমিক অবস্থায় গোপনে নেশা করে আর যখন তার নেশা করা অভ্যাসে পরিণত হয় যায়, তখন তো সে নেশাখোরে পরিণত হয়ে যাবে এটাই স্বাভাবিক? এরপর একটা সময়ে সে যখন কোন কারণে তার নেশার উপাদান ক্রয় করতে অক্ষম হয়। তখন সে হাতের কাছে যা পায় তাই বিক্রি করে কিংবা প্রয়োজনে চুরি করে। আবার দেখা যায় চুরির সুযোগ না থাকলে ডাকাতি করে। যে করেই হোক সে নেশার দ্রব্য কিনবেই। ঠিক তেমনি একজন ছেলে আর মেয়ে ধীরে ধীরে অবাধ ও খোলামেলা যৌনতার চলাফেরা করবে, তখন একটা সময় তাকে সেই নেশাখোরের মত নেশাগ্রস্ত করে ফেলবে এবং তখন সে হাতের কাছে যাকেই পাবে তার সাথে ঠুনকো অজুহাত দেখিয়ে তার মনোবাসনা পূর্ণ করবে। আর সহজে পেলে তো ভালোই না পেলে, জোড় করে হলেও সে কার কার্যসিদ্ধি করেবেই। তেমনি করে আমাদের আজকের সমাজের এই ধর্ষনকারীরা একদিনে তৈরি হয় না বা হয়নি। একজন ধর্ষনকারী তৈরি হতে অনেক ধাঁপ পেরিয়ে যেতে হয়েছে। একটা সময় সে ছোট ছোট অপরাধ আর ভুল করার মাধ্যমে আর সেই সকল ধাঁপগুলোতে আমরাই তাদেরকে নানা অজুহাতে সাফাই করে সাহায্য করি। বিশেষ প্রয়োজনে উষ্কানী দিয়ে তাকে প্রশিক্ষণ দেই এবং একজন দক্ষ ধর্ষনকারী হিসাবে গড়ে তুলতে সহযোগিতা করে থাকি, আবার পরক্ষনে নিজের আতে আঘাত লাগলে তার বিরুদ্ধে রাস্তায় নেমে স্লোগান দেই আর অন্য কারো সাথে হলে চুপ করে দূরে দাড়িয়ে মজা দেখি।

সুতরাং এবার বলাই যায়, যদি একজন ধর্ষনকারীর সঠিক ও উপযুক্ত বিচার হয়, তা অবশ্যই কঠিন থেকে কঠিনতম হওয়া উচিত এবং প্রেমের নামে জিনাকারীদের জন্যেও এই কঠোর নীতি বাস্তবায়ন করা উচিত। তবেই আমাদের সমাজে ধর্ষণ নামক বিষবাষ্প থেকে মুক্তি মিলবে বলে বিশ্বাস রাখি। সেই সাথে আমাদের প্রতিটা সহযোগী মানসিকতার ব্যক্তি,সমাজ এমনকি প্রয়োজনে বিচার ব্যবস্থারও বিচার হতে হবে, কারন এরা সবাই কোন না কোনভাবে সেই ধর্ষনকারীকে প্রাথমিক অবস্থায় সহযোগিতা করে আজকের এই অবস্থা সৃষ্টি করার জন্য পরোক্ষ ও প্রত্যক্ষভাবে কাজ করেছে। হয়ত কখনও মানবিকতা, কখনও বা সামাজিকতা,ব্যক্তি সম্পর্ক,পরিবারের সম্মান অথবা রাজনৈতিক প্রভাব প্রতিপত্তির কারনে নিত্য নতুন অজুহাত সৃষ্টি করে সহযোগিতা করেছে। হা বিচার হতে হবে সেই পরিবারের অন্যান্য সদস্যদের যারা তার প্রথম কাজে সঠিক বিচার-শাসন না করে বরং তাকে ঠুনকো অজুহাত দেখিয়ে বাচাতে মরিয়া আচরণ করেছে। “ছোট মানুষ বুঝে না বড় হলে ঠিক হয়ে যাবে”, “এই বয়সে না করলে কবে করবে” এমন হাজারও নষ্ট মানসিকতা ফসল হিসাবে আজ তাকে একজন ধর্ষনকারী তৈরি করেছে। যদি না সে দিন পরিবার তাকে যথাযথ ও কঠোর নিয়মতান্ত্রিক শাসন করতো তবে হয়ত এই সমাজে একজন নতুন ধর্ষনকারী সৃষ্টি হতো না, আর তাই তো একজন ধর্ষনকারীর একা নয় বরং পরিবার, সমাজ ও রাষ্ট্র সহ অন্যান্য সকল সহযোগিকে কঠোর জবাবদিহির আওতায় আনতে হবে কারন এই দায়ভার  সবার।

তাই এখনও সময় আছে এই মানব সভ্যতাকে রক্ষা করতে হলে, আমাদের সকলের সচেতন হওয়া। না হলে সেদিন বেশি দূরে নয় যখন প্রচণ্ড বেগে ধেয়ে আসা মানবিক বিপর্যয়ের ঘোর আঁধারে ঢেকে যাবে পুরো সভ্যতা, ধ্বংস হয়ে যাবে মানুষের মানবিকতা ও মূল্যবোধ। তখন করার কিছুই থাকবে না আর তাই সময় থাকতে অনুতপ্ত হয়ে মহান আল্লাহ পাকের কাছে ক্ষমাপ্রার্থী না হলে ধ্বংস অনিবার্য তা আজ অথবা কাল।

তাই সময় থাকতে নারী-পুরুষের অবাধ মেলামেশায় সুনিদিষ্ট বিধিনিষেধ আরোপ করে প্রেমের নামে জিনা থেকে সবাইকে রক্ষা করে একজন নতুন ধর্ষনকারী সৃষ্টি করা বন্ধ করতে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের উদ্যোগ নিতে হবে। সেই সাথে দেশ,সমাজ ও পরিবারে যথাযথ ইসলামি মূল্যবোধের পরিবেশ তৈরি করে আগামি প্রজন্মকে ধ্বংসের হাত থেকে বাচাতে হবে। আর না হলে এর জন্য একদিন সবাইকে কঠিন জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। আল্লাহ পাক সবাইকে সঠিক জ্ঞান দান করুন এবং প্রেম আর অতি-আধুনিকতার নামে জিনা থেকে রক্ষা করুন। আমিন

 

লেখক :

আজম পাটোয়ারী

প্রকাশক।

azampatoary03@gmail.com


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা