October 24, 2026, 5:30 am
শিরোনামঃ
মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা সীমান্তে ভুল বোঝাবুঝি থেকে সংঘর্ষ ঠেকাতে উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক আলোচনার প্রস্তাব দক্ষিণ কোরিয়ার টাইফুন চাম্পির আশঙ্কায় প্রায় পুরো তাইওয়ানে স্থবিরতা, শত শত ফ্লাইট বাতিল সাজেকে অবরোধ ঘিরে গুলিবিনিময়, আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে মোবাইল ফোন ছিনতাইয়ে বাধা দেওয়ায় কুমিল্লায় স্কুলছাত্রকে হত্যার অভিযোগ, চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র গাজীপুরে বাড়িতে আগুনে একই পরিবারের চারজন দগ্ধ, দুই শিশুসহ হাসপাতালে ভর্তি প্রধানমন্ত্রীর জাপান সফরের প্রস্তুতিতে কূটনৈতিক দায়িত্ব পুনর্বণ্টন, টোকিওতে পাঠানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা আগামী ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, ২৭ অক্টোবর তাকাইচির সঙ্গে বৈঠক জাপানের সঙ্গে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের বিনিয়োগ পরিকল্পনা, প্রধানমন্ত্রীর সফরে আসতে পারে ঘোষণা প্রস্তুতি ম্যাচে কালামের ১৩৫, জিসানের ৮৬—ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিংয়ে বড় সংগ্রহ বিসিবি একাদশের

আ. লীগের সন্ত্রাসীদের নৈরাজ্যের প্রতিবাদে ছেংগারচরে যুবদলের বিক্ষোভ

মতলব (চাঁদপুর) প্রতিনিধি :

আওয়ামী লীগের সন্ত্রাসীদের নৈরাজ্যে ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র ও চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদার নির্দেশে মতলব উত্তরে ছেংগারচর পৌর যুবদল বিক্ষোভ মিছিল করেছেন নেতাকর্মীরা।

আজ শনিবার (৪ জানুয়ারি ) সকাল সাড়ে ১১টার দিকে পৌর এলাকার ছেংগারচর বাজারে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।

মিছিলটি নেতৃত্ব দেন ছেংগারচর পৌর যুবদল নেতা সাইফুল বেপারী, ছেংগারচর সরকারি কলেজ ছাত্র দলের সাবেক আহ্বায়ক তুষার বাবু, ছেংগারচর পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রজ্জব আলী, যুবদল নেতা মো. আলী, মন্টি, ছাত্র দল নেতা শাহ আলী প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, বিগত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগের সন্ত্রাসীরা সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য করেছে। বর্তমানেও সন্ত্রাসী কর্মকাণ্ডে ও নৈরাজ্যে করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সাধারণ মানুষ তাদের অত্যাচারে অতিষ্ঠ ছিল। মতলব উত্তরে আওয়ামী লীগ সন্ত্রাসীরা কোনো প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যে করার চেষ্টা করলে ছেংগারচর পৌর যুবদল তা কঠোরভাবে প্রতিহত করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা