November 7, 2026, 11:33 pm
শিরোনামঃ
টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানা ও বন্দিশালা উচ্ছেদে যৌথ বাহিনীর অভিযান তকানিয়ায় মাদ্রাসার শিক্ষাসফরের বাস খাদে, শিক্ষিকাসহ নিহত ২, আহত অন্তত ৩০ খাগড়াছড়িতে দাঁড়িয়ে থাকা বিআরটিসি বাসে আগুন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে পুলিশ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে এক দিনে গ্রেপ্তার ৭৪, আটক ১৯ কিশোর গ্যাং সদস্য নিউ জিল্যান্ডের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, সরকার গঠনে ছোট দলগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমাতে মধ্যস্থতা অব্যাহত রাখার কথা জানাল কাতার কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, বিদ্যুৎ ও পানি সরবরাহে বিপর্যয় রক্ষণাবেক্ষণ শেষে জাতীয় গ্রিডে ফিরল সামিটের এলএনজি সরবরাহ গ্রামপুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা, অবসরকালীন সুবিধাও বৃদ্ধি স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর

ইতিহাসবিদ সোহেল ফখরুদ-দীনের ‘আমার পৃথিবী’ গ্রন্থের মোড়ক উন্মোচন

নিজস্ব সংবাদ, চট্রগ্রাম :

চট্টগ্রামের চন্দনাইশের কৃতি সন্তান, ইতিহাসবিদ সোহেল ফখরুদ-দীনের রচিত ‘আমার পৃথিবী’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। 

গত ৬ জুন ২০২৫, শুক্রবার রাতে লেখকের পিতৃভূমি চন্দনাইশের মাওলানা মঞ্জিলে পারিবারিক আয়োজনে বইটির মোড়ক উন্মোচন করা হয়।

এ সময় বইটির মোড়ক উন্মোচন করেন লেখকের গর্বিত পিতা শিক্ষাবিদ মাওলানা মোহাম্মদ আলী এবং মাতা শামসুন নাহার আলী।

অনুষ্ঠানে লেখকের সহধর্মিণী, বড় সন্তান ও ছোট ভাই শামসুদ্দিন মোহাম্মদ রাজুসহ ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন।

‘আমার পৃথিবী’ বইটিতে লেখক তার জীবনদর্শন, অভিজ্ঞতা এবং সমাজ-সংস্কৃতি বিষয়ক ভাবনাগুলো তুলে ধরেছেন। একান্ত আপন পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানটি ছিল আবেগঘন ও হৃদয়ছোঁয়া।

চন্দনাইশের সাহিত্য ও বুদ্ধিবৃত্তিক চর্চায় এ বইটি একটি মূল্যবান সংযোজন হিসেবে বিবেচিত হবে বলে মনে করছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা