November 6, 2026, 1:37 pm
শিরোনামঃ
একটি বাহিনীকে দুর্বল করার নীরব কৌশল : নেতৃত্বের বিরুদ্ধে অপপ্রচার, সৈনিকদের মনোবল ও চেইন অব কমান্ড ধ্বংসের আশঙ্কা মতলব উত্তরের মোঃ কাউছার আলমের “Hello World”’—এক অ্যাপেই মিলছে নানা ডিজিটাল সেবা সামাজিক কাজে রাজনীতির বিভাজন নয়, চাই সম্প্রীতি ও অংশগ্রহণ জিনা, ব্যভিচার ও সমকামিতা সম্পর্কে পবিত্র কোরআন কী বলে? আজম-মামুন-সুজন : এক বাল্য বন্ধনের গল্প প্রথম টেস্টে মুশফিকুর রহিমকে ছাড়াই ব্যাটিংয়ে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে লাঞ্চে বাংলাদেশের সংগ্রহ ৯৬/২ ঘূর্ণিঝড় ‘আর্নব’ ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম, বাংলাদেশের সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত ইন্দোনেশিয়ায় বনাঞ্চলের আগুন নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ ইরানের কাছে যুদ্ধ অবসানের নতুন প্রস্তাব, তেহরানের বক্তব্য—ধারণাগুলো গ্রহণযোগ্য নয়

উত্তরের জেলা পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড!

বিশেষ প্রতিনিধি,পঞ্চগড় :
সংগৃহিত প্রতিকী ছবি।

দেশের উত্তরের জনপদ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আজ ৩ জানুয়ারি শুক্রবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা ছিল ৮.৩ ডিগ্রি সেলসিয়াস। এ তথ্য নিশ্চিত করেছেন তেঁতুলিয়া আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়া পর্যবেক্ষক জিতেন্দ্রনাথ রায়।

উত্তরের হিমেল হাওয়া কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে শীতের তীব্রতা। বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। ঠান্ডা বাতাসে দিশেহারা হয়ে পড়ছে সাধারণ মানুষ।

স্থানীয়রা জানান, হিম বাতাস ও ঘন কুয়াশার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শীতের কারণে বেশি দুর্ভোগে রয়েছে খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ। টান পড়ছে আয়রোজগারে। প্রয়োজনীয় কাজ ছাড়া বাড়ির বাইরে বের হচ্ছে না জনসাধারণ। যারা বের হচ্ছে, তারাও শীতের কথা মাথায় রেখে গরম কাপড় পরেই বের হচ্ছে। সড়কে মানুষের উপস্থিতি তুলনামূলক কম। শীত থেকে নিজেদের রক্ষা করতে মানুষ খড়কুটোয় আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে।

উপজেলার হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত বিভিন্ন ধরনের রোগীর সংখ্যা। এর মধ্যে নিউমোনিয়া ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তির সংখ্যা বেশি। এদিকে জেলা প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সংগঠন ও ব্যক্তি উদ্যোগে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রেখেছে।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়া পর্যবেক্ষক জিতেন্দ্রনাথ রায় বলেন, শুক্রবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। এটি এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।

জেলা প্রশাসক মো. সাবেত আলী একটি দৈনিক গণমাধ্যমকে বলেন, ‘পঞ্চগড়ের শীতার্ত মানুষের মধ্যে সরকারিভাবে শীতবস্ত্র হিসেবে ৩০ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। সরকারিভাবে পাওয়া কম্বল জেলার পাঁচটি উপজেলার নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে শীতার্ত মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে। এছাড়া বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা