November 15, 2026, 9:18 am
শিরোনামঃ
কোরআন নিয়ে আমরা কি সত্যিই চিন্তা-ভাবনা করি? নারীর পর্দা কি কেবল মুসলমানদের জন্য, নাকি অন্য ধর্মেও প্রযোজ্য? শেনঝেনে একই টেবিলে বসতে পারেন ট্রাম্প, পুতিন ও শি জিনপিং; বিশ্বরাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের জোরালো ভূমিকা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় ৩০ মিলিয়ন ডলার পাওয়ার সুযোগ বাংলাদেশের, তবে অর্থায়ন এখনো নিশ্চিত নয় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত মজুরি বৃদ্ধির দাবিতে আবারও গাজীপুরে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, ১১ কারখানায় ছুটি ঘোষণা খাগড়াছড়ির রামগড় সীমান্তে সাবেক বিডিআর সদস্যের মরদেহ উদ্ধার, কপাল ও নাকে আঘাতের চিহ্ন আমার সঙ্গে পত্রিকার সম্পর্ক! বাংলার সেই গৌরবের ইসলাম আজ কোন পথে…?

এবার ভারতে মাঙ্কিপক্স রোগী শনাক্ত!

বাতায়ন24নিউজ আন্তর্জাতিক ডেস্ক :

বর্তমান বিশ্বজুড়ে আতঙ্কের আরেক নাম মাঙ্কিপক্স বা এমপক্স।

আফ্রিকা এই ভাইরাস ছড়িয়ে পড়ছে ইউরোপে। এশিয়াতেও লেগেছে এই ভাইরাসের আঁচ। পাকিস্তান, ফিলিপাইন ও থাইল্যান্ডের পর এবার ভারতেও এমপক্স আক্রান্ত রোগি শনাক্ত হয়েছে।

ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হরিয়ানা রাজ্যের হিসার অঞ্চলের এক বাসিন্দার শরীরে এই ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। তার বয়স ২৬ বছর। তিনি এমপক্সের ধরন ক্লেড টুতে আক্রান্ত। তাকে রাজধানী নয়াদিল্লির লোকনায়ক জয়প্রকাশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত শনিবার বিদেশ থেকে ভারতে ফিরেছেন ওই ব্যক্তি। তবে তিনি কোন দেশে ছিলেন, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি মন্ত্রণালয়। এরই মধ্যে তার শরীরে এমপক্সের যাবতীয় লক্ষণ ফুটে উঠেছে। তিনিই ভারতের প্রথম এমপক্স আক্রান্ত ব্যক্তি।

এর আগে গত আগস্ট মাসের মাঝামাঝি সময়ে পাকিস্তানে প্রথম এমপক্স ভাইরাস শনাক্ত হয়। খাইবার পাখতুনখাওয়া প্রদেশের স্বাস্থ্য বিভাগ বিষয়টি নিশ্চিত করে বলেছিল, তাদের এলাকায় একজনের শরীরে এমপক্স ভাইরাস ধরা পড়েছে। বর্তমানে দেশটিতে আটজনের শরীরে এই ভাইরাস পাওয়া গেছে।

তবে এমপক্স ভাইরাস আগে থেকেই পৃথিবীতে ছিল। মাঝখানে কমলেও সম্প্রতি আবার বাড়তে শুরু করেছে।

১৯৫৮ সালে বানরের দেহে এই ভাইরাস প্রথম শনাক্ত হওয়ায় নামকরণ হয় মাঙ্কিপক্স, যাকে সংক্ষেপে বলা হয় এমপক্স।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা