November 7, 2026, 1:15 am
শিরোনামঃ
শ্রমিক অসন্তোষের পর স্বাভাবিক হচ্ছে পোশাকশিল্প, কাজে ফিরেছেন শ্রমিকরা আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: দেশব্যাপী সরকারি কর্মসূচি, নয়া পল্টনে বিএনপির সমাবেশ একটি বাহিনীকে দুর্বল করার নীরব কৌশল : নেতৃত্বের বিরুদ্ধে অপপ্রচার, সৈনিকদের মনোবল ও চেইন অব কমান্ড ধ্বংসের আশঙ্কা মতলব উত্তরের মোঃ কাউছার আলমের “Hello World”’—এক অ্যাপেই মিলছে নানা ডিজিটাল সেবা সামাজিক কাজে রাজনীতির বিভাজন নয়, চাই সম্প্রীতি ও অংশগ্রহণ জিনা, ব্যভিচার ও সমকামিতা সম্পর্কে পবিত্র কোরআন কী বলে? আজম-মামুন-সুজন : এক বাল্য বন্ধনের গল্প প্রথম টেস্টে মুশফিকুর রহিমকে ছাড়াই ব্যাটিংয়ে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে লাঞ্চে বাংলাদেশের সংগ্রহ ৯৬/২ ঘূর্ণিঝড় ‘আর্নব’ ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম, বাংলাদেশের সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত

চাঁদপুর-২ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী বিএম গোলাপের গণসংযোগ, আধুনিক মতলব গড়ার অঙ্গীকার

মতলব (চাঁদপুর) প্রতিনিধি :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে গণসংযোগ করছেন গণঅধিকার পরিষদের সংসদ সদস্য পদপ্রার্থী ও দলটির চাঁদপুর জেলা শাখার যুগ্ম সদস্য সচিব বিএম গোলাপ (ট্রাক প্রতীক)।

শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের নতুন বাজার এলাকায় গণসংযোগ শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মতবিনিময়কালে সংসদ সদস্য পদপ্রার্থী বিএম গোলাপ বলেন, নির্বাচিত হলে তিনি মতলবকে একটি আধুনিক, পরিকল্পিত ও জনবান্ধব মতলব হিসেবে গড়ে তুলবেন। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে জনসম্পৃক্ত প্রশাসন ব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার করেন তিনি।

তিনি আরও বলেন, মতলব আজ নানা সমস্যায় জর্জরিত। অবৈধ বালু উত্তোলন, মাদক, সন্ত্রাস ও দুর্নীতির কারণে যুব সমাজ ধ্বংসের পথে। এসব অনিয়মের বিরুদ্ধে গণঅধিকার পরিষদ আপসহীনভাবে রুখে দাঁড়াবে।

তরুণ ভোটারদের উদ্দেশ্যে বিএম গোলাপ বলেন, এই নির্বাচন তরুণদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবর্তনের জন্য তরুণ সমাজকেই এগিয়ে আসতে হবে। আপনার ভোটেই নির্ধারিত হবে আগামীর মতলব।

এসময় তিনি আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে মতলবাসীর সমর্থন ও ভোট প্রার্থনা করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, গণঅধিকার পরিষদ চাঁদপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মোবাস্বের আহমদে রাব্বি, যুগ্ম আহ্বায়ক মোঃ মাসুম সরকার,

ছাত্র অধিকার পরিষদ চাঁদপুর জেলা শাখার সভাপতি জিএম মানিক, যুব অধিকার পরিষদ মতলব উত্তর শাখার সহ-সাংগঠনিক সম্পাদক আবুল বাশার স্বপন, গণঅধিকার পরিষদ মতলব উত্তর শাখার সংগঠক ফয়সাল সরকার এবং ১১নং পশ্চিম ফতেপুর ইউনিটের যুগ্ম সদস্য সচিব মোঃ শাহজাহানসহ স্থানীয় নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা