October 13, 2026, 4:30 am
শিরোনামঃ
ওজনে জ্বালানি কম, চাঁদপুরে দুই প্রতিষ্ঠান মালিকের জরিমানা সুনামগঞ্জে অবসরপ্রাপ্ত সেনাসদস্য কাজলের রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন মতলব উত্তরের মেঘনা নদীতে জেলেদের ধাওয়ায় ডুবল নৌ-পুলিশের স্পিডবোট, নিখোঁজ শটগান মতলব উত্তরে দোকানের তালা ভেঙে দুর্ধর্ষ চুরি চাঁদপুরে জেলেদের চাল চুরির ঘটনায় ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত কোটচাঁদপুরে ৫০ মণ্ডপে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি সুন্দরবনে বনদস্যু সম্রাট বাহিনীর আস্তানা থেকে চার জেলে উদ্ধার ; কোস্টগার্ডের সফল অভিযান মতলবে নবীজিকে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার ব্যক্তির সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন দুবলার চরের শুঁটকি অর্থনীতি ও পর্যটন ; সম্ভাবনার আড়ালে অব্যবস্থাপনা মতলব উত্তরে মুরগির খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক মৃত্যু

চিলমারীতে মাদ্রাসার ইট দিয়ে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে সুপারের বিরুদ্ধে

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চিলমারীতে এক মাদ্রাসার ইট দিয়ে, নিজের বাড়ীতে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। মোঃ মাহফুজার রহমান নামের এক সুপারের বিরুদ্ধে।

স্থানীয় যুবক মোঃ মামুন মিয়া এ ঘটনায় জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুল ইসলাম।

লিখিত অভিযোগ সুত্রে জানাগেছে, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুটিরগ্রাম মকবুল হোসেন (এম.এইচ) বালিকা দাখিল মাদ্রাসার ৩টি বিল্ডিং ভেঙ্গে নতুন করে বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে। ভেঙ্গে ফেলা পুরাতন বিল্ডিংয়ের প্রায় ৩০ হাজার ইট নিলামে বিক্রির বন্দোবস্ত না করে, অত্র মাদ্রসার সুপার মোঃ মাহফুজার রহমান নিজের বাড়িতে নিয়ে গিয়ে বহুতল ভবন নির্মাণের কাজে লাগিয়েছেন।

এছাড়াও ২০ বান্ডিল টিন স্থানীয় বিভিন্ন ব্যক্তির নিকট বিক্রয় করে প্রায় এক লক্ষ টাকা আত্মসাৎ করেছেন বলে জানা যায়। লিখিত অভিযোগে আরো বলা হয়েছে, ওই মাদ্রাসায় ইবতেদায়ী ১ম শ্রেণী হতে ৫ম শ্রেণী পর্যন্ত কোন ছাত্রী না থাকার স্বত্বেও গত ২০ বছর যাবত সরকারী বই উত্তোলন করে অবৈধভাবে বিক্রি করে অনেক টাকা আত্মসাৎ করে আসছেন অত্র মাদ্রাসার সুপার।

সম্প্রতি মাদ্রাসার ৬ পদে নিয়োগ কে কেন্দ্র করে প্রায় ৫০ লাখ টাকার নিয়োগ বানিজ্যে করেছেন বলে অভিযোগ করেন স্থানীয় যুবক মোঃ মামুন মিয়া। স্থানীয় ইউপি সদস্য মোঃ জয়নাল হক বলেন, সুপারের বিরুদ্ধে অভিযোগ গুলো সবই সত্য। মাদ্রাসার ইট নিলাম ছাড়াই বাড়িতে নিয়ে গেছে এবং সেই ইট দিয়ে দুই তলা বাড়ি করছেন তিনি। অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত ঐ মাদ্রাসার সুপার মোঃ মাহাফুজার রহমান বলেন, ইট গুলো আমি কমিটির কাছ থেকে ক্রয় করে নিয়ে নিজের বাসা বাড়ির কাজে লাগিয়েছি। ইবতেদায়ি মাদ্রাসায় শিক্ষার্থী আছে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, কোন মাদ্রাসায় ছাত্র ছাত্রী আছে। এদিকে নিয়োগ বানিজ্যে অভিযোগ এড়িয়ে যান ঐ সুপার।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তাহের আলী বলেন, এ বিষয়ে আমি কিছুই জানি না। মাদ্রাসা তাদের নিয়ন্ত্রণে চলে আমার এ সম্পর্কে কিছুই বলার নাই বলে জানান তিনি।

এ বিষয়ে উপজেলা নিবাহী অফিসার মোঃ মিনহাজুল ইসলাম বলেন, বিষয়টি সম্পর্কে অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনিয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা