November 25, 2026, 2:17 pm
শিরোনামঃ
সর্বোত্তম কথা হলো কুরআন! ধনাগোদা নদী জুড়ে অবৈধ ফাঁদের সাম্রাজ্য! দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত চীনের এক কর্মকর্তার মৃত্যুদণ্ড, বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক তৎপরতা, মিয়ানমারের ওপর চাপ বাড়াতে চায় বাংলাদেশ জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান প্রধানমন্ত্রীর, এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক

জেলা শিল্পকলা একাডেমি সংস্কার ও শ্রেণি কার্যক্রম চালুর দাবিতে সাংস্কৃতিক নেতৃবৃন্দের চাঁদপুর জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি পেশ

Reporter Name

জেলা শিল্পকলা একাডেমি সংস্কার, শ্রেণি কার্যক্রম চালু ও সাংস্কৃতিক অঙ্গন উজ্জীবিত করতে চাঁদপুর জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ আজ ২৪ নভেম্বর, রবিবার, সকাল ১০ টা ২০ মিনিটে জেলা প্রশাসকের নিকট ২৪টি সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের স্বাক্ষর সম্বলিত স্মারকলিপি পেশ করেন।
জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) মো: এরশাদ উদ্দিন।
স্মারকলিপি প্রদানকালে ছিলেন জাগরণ সাংস্কৃতিক কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও সভাপতি, কবি-প্রাবন্ধিক-গবেষক জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী চাঁদপুর জেলা সংসদের সাধারণ সম্পাদক মো. জহির উদ্দিন বাবর, অনন্যা নাট্যগোষ্ঠীর সদস্য সচিব মুহাম্মদ আলমগীর, চর্যাপদ সাহিত্য একাডেমির মহাপরিচালক কবি অ্যাড. রফিকুজ্জামান রণি, মেঘনা থিয়েটারের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ডাক্তার, দোয়েল সাংস্কৃতিক সংগঠনের সভাপতি দিলীপ কুমার ঘোষ, নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক মানছুরা আক্তার কাজল, প্রতিভা সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. জুয়েল হোসেন ফারাবি, চাঁদপুর লেখক পরিষদের অর্থ সম্পাদক ইমরান শাকির ইমরু, অরুপ নাট্যগোষ্ঠীর সাংগঠনিক সম্পাদক তপন চন্দ্র দাস।
স্মারকলিপির একাংশে উল্লেখ আছে, জুলাইতে তীব্র গণআন্দোলন থেকে শিল্পকলা একাডেমির শ্রেণি কার্যক্রম ৪ মাস বন্ধ রয়েছে। ফলে শিক্ষার্থীরা ব্যাপক ক্ষতিগ্রস্হ হচ্ছে। আর এদিকে সাংস্কৃতিক অনুষ্ঠান করার ক্ষেত্রে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিই অবলম্বন।
অপর আরেকটি অংশে বলা আছে, শিল্পকলা একাডেমি ব্যবহারের পরিবেশ না পাওয়া সাংস্কৃতিক কর্মকান্ড নির্জীব হয়ে আছে;সংগঠনগুলো নিষ্ক্রিয় হয়ে পড়ছে;সাংস্কৃতিক কর্মীদের মধ্যে হতাশা ও অনিশ্চয়তা লক্ষ্য করা গেছে। ফলশ্রুতিতে যুব সমাজের একটা বড় অংশ অপরাধমূলক কাজে যুক্ত হয়ে যাচ্ছে। ফলে সুন্দর ও টেকসই সমাজ গঠনে একধরনের অন্তরায় তথা প্রতিকূল পরিস্হিতি তৈরী হবে।
নেতৃবৃন্দ অবিলম্বে সাংস্কৃতিক পরিবেশ ফিরিয়ে আনতে জেলা শিল্পকলা একাডেমি উন্মুক্ত করে দিতে অনুরোধ করেন চাঁদপুর জেলা প্রশাসককে।
বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের স্বাক্ষর সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়। সংগঠনগুলো হচ্ছে- জাগরণ সাংস্কৃতিক কেন্দ্র, চর্যাপদ সাহিত্য একাডেমি, দোয়েল সাংস্কৃতিক সংগঠন, অনন্যা নাট্যগোষ্ঠী,স্বরলিপি নাট্যগোষ্ঠী, স্বদেশ সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠী, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, অনুপম নাট্যগোষ্ঠী, প্রতিভা সাংস্কৃতিক সংগঠন, অনন্যা নাট্যগোষ্ঠী, নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠন, জিয়া সাংস্কৃতিক সংগঠন, অরুপ নাট্যগোষ্ঠী, আনন্দধ্বনি সংগীত শিক্ষায়তন, চাঁদপুর লেখক পরিষদ, বঙ্গজ সাহিত্য-সাংস্কৃতিকগোষ্ঠী, সংগীত নিকেতন, নটমঞ্চ, মৃদঙ্গ,নজরুল গবেষণা পরিষদ, চিত্রকলা চারু-কারু প্রতিষ্ঠান, বিনিময় নাট্যগোষ্ঠী, সপ্তরুপা নৃত্য শিক্ষালয়, মেঘনা থিয়েটার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা