October 11, 2026, 12:17 am
শিরোনামঃ
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ চাঁদপুরে নিষিদ্ধ চায়না জালসহ ৩ জেলে গ্রেপ্তার মতলব উত্তরে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কমিটি গঠন চাঁদপুরে দুর্গাপূজায় ২৩২ মণ্ডপে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ, চলছে রং-তুলির শেষ আঁচড় মা ইলিশ রক্ষা অভিযানে মেঘনা নদীতে কারেন্ট জাল ও চায়না চাই জব্দ, গ্রেপ্তার ৩ ষাটনলে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা শাহ আলম ভূঁইয়ার, মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার মতলবের ডাকঘরগুলোতে ঝুঁকি নিয়ে সেবা, জরাজীর্ণ ভবনে আতঙ্ক ফেসবুকে নবীজিকে নিয়ে কটূক্তির অভিযোগ, যুবককে ধরে পুলিশে দিল জনতা চাঁদপুরে বিশ্ব ডাক দিবসে বর্ণাঢ্য র‌্যালী চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট দগ্ধ শিশু পাঁচদিন পরে মৃত্যু, অপর শিশু আশঙ্কাজনক

ধর্মপাশায় জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া’র মতবিনিময় সভা!

রাজু ভূঁইয়া,সুনামগঞ্জ প্রতিনিধিঃ

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দে সাথে ধর্মপাশা উপজেলায় আগমন উপলক্ষে মতবিনিময় সভা করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।

বুধবার বিকাল ৩ টায় ধর্মপাশা উপজেলা প্রশাসন মতবিনিময় সভার আয়োজন করে।

উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ গিয়াস উদ্দীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া ।

অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ অলিদুজ্জামান,উপজেলা কৃষি অফিসার আব্দুল লাল মাসুদ তুষার, উপজেলা প্রকৌশলী মোঃ শাহাবুদ্দিন, প্রাণী সম্পদ অফিসার উৎপল কুমার সরকার, সিনিয়র মৎস্য অফিসার মাহমুদুল হাসান, সমাজসেবা অফিসার মোঃ গিয়াসউদ্দিন, সমবায় অফিসার শরিফ আহমেদ, প্রাথমিক শিক্ষা অফিসার মানবেন্দ্র দাস, মাধ্যমিক শিক্ষা অফিসার মাহাবুবুল কবির, যুব উন্নয়ন অফিসার মোঃ আলাউদ্দিন, মহিলা বিষয়ক অফিসার ফাহিমা কানম।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, জয়শ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, সুখাইর রাজাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকারম হোসেন, ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, পাইকুরাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক ইকবাল, সেলবরষ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা, বংশকুন্ডা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর নবী তালুকদার, ধর্মপাশা উপজেলা বিএনপির সহ সভাপতি মোঃ আব্দুল হক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম রহমত, ধর্মপাশা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এম এ রেজা পহেল, সাংবাদিক রাজু ভূইয়া, জামাতি ইসলাম, হেফাজতে ইসলাম ধর্মপাশা উপজেলার নেতৃবৃন্দ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

মতবিনিময় শেষে উপজেলা সমাজসেবা অফিসের পক্ষ থেকে বিশেষ বরাদ্দ পুনঃবিনিয়োগে তিন জন মহিলাকে -৩০,৩৫,৪০, হাজার টাকা করে তাদের হাতে চেক তুলে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা