November 23, 2026, 4:10 am
শিরোনামঃ
শেনজেনে ট্রাম্প, শি জিনপিং ও পুতিনের ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক, পারমাণবিক ঝুঁকি কমানো নিয়ে আলোচনা রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করল আন্তর্জাতিক বিচার আদালত, ঐতিহাসিক রায় সংবিধান সংশোধন করে আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার প্রস্তাব বিবেচনার কথা বললেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বিএনপির সঙ্গে যুগপৎ আওয়ামী লীগবিরোধী কর্মসূচি থেকে সরে আসার কারণ ব্যাখ্যা করল জামায়াত সোমবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করছেন প্রধানমন্ত্রী হাম-সদৃশ উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, দেশে মোট মৃতের সংখ্যা ১ হাজার ৩৫২ ডিজিটাল কনটেন্টে জ্ঞান ও ইতিবাচক চিন্তার প্রসারে শেখ মোহাম্মদ জাকারিয়া সুন্দরবনে রাসপূর্ণিমার ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু, বসবেনা কোন মেলা ২০৩১ সালের মধ্যে এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থানের লক্ষ্য প্রধানমন্ত্রীর, তৈরি হবে ২৫ হাজার নতুন উদ্যোক্তা চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন রকেট তৈরির রা.সায়নিক, ইন্দোনেশিয়ায় আটক; দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ

নবদিগন্ত স্বেচ্ছাসেবী সংগঠনের ইফতার সামগ্রী বিতরণ

মতলব (চাঁদপুর) প্রতিনিধি :

পবিত্র মাহে রমজান উপলক্ষে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে নবদিগন্ত স্বেচ্ছাসেবী সংগঠন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয় মাঠে অত্যন্ত সুশৃঙ্খলভাবে এ কর্মসূচি সম্পন্ন হয়।

ইফতার সামগ্রী বিতরণকালে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন। উপস্থিত অতিথিবৃন্দ নবদিগন্তের এই কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এমন মানবিক কাজে পাশে থাকার আশ্বাস দেন।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, মহান আল্লাহ তাআলার অশেষ রহমত এবং সংগঠনের সদস্যদের প্রচেষ্টায় এ মানবিক উদ্যোগটি সফল হয়েছে।

সংগঠনটির সদস্যরা আরো জানান, মানবসেবাই পরম ইবাদত এই মূলমন্ত্রকে সামনে রেখে কাজ করে যাবে ​নবদিগন্ত স্বেচ্ছাসেবী সংগঠন।

আমরা সবসময় অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করি। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস তখনই সার্থক হবে যখন সমাজের বিত্তবানরা নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসবেন। বিশেষ করে প্রবাসীদের আন্তরিক সহযোগিতা আমাদের এই পথচলাকে আরও সহজ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা