October 10, 2026, 11:18 pm
শিরোনামঃ
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ চাঁদপুরে নিষিদ্ধ চায়না জালসহ ৩ জেলে গ্রেপ্তার মতলব উত্তরে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কমিটি গঠন চাঁদপুরে দুর্গাপূজায় ২৩২ মণ্ডপে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ, চলছে রং-তুলির শেষ আঁচড় মা ইলিশ রক্ষা অভিযানে মেঘনা নদীতে কারেন্ট জাল ও চায়না চাই জব্দ, গ্রেপ্তার ৩ ষাটনলে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা শাহ আলম ভূঁইয়ার, মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার মতলবের ডাকঘরগুলোতে ঝুঁকি নিয়ে সেবা, জরাজীর্ণ ভবনে আতঙ্ক ফেসবুকে নবীজিকে নিয়ে কটূক্তির অভিযোগ, যুবককে ধরে পুলিশে দিল জনতা চাঁদপুরে বিশ্ব ডাক দিবসে বর্ণাঢ্য র‌্যালী চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট দগ্ধ শিশু পাঁচদিন পরে মৃত্যু, অপর শিশু আশঙ্কাজনক

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় কুমিল্লা ৫ আসনের স্বতন্ত্র প্রার্থীকে জরিমানা

বুড়িচং(কুমিল্লা) প্রতিনিধি।।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় কুমিল্লা ৫ আসনের স্বতন্ত্র প্রার্থীকে জরিমানা করা হয়েছে।

আজ শুক্রবার ১৫ ডিসেম্বর কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর  ইউনিয়নের কন্ঠনগর(মাওড়া) বাজার এলাকায় কবির হোসেন এর বাড়িতে বৃহৎ পরিসরে গণজমায়েত করে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব সাজ্জাদ হোসেন এর  পক্ষে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা করার অপরাধে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা  ২০০৮ এর ১২ বিধি ভঙ্গে ১৮(১) বিধি মোতাবেক প্রার্থীর পক্ষে মোঃ কবির হোসেন  (৪৮) কে ৫০০০/ ( পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ ছামিউল ইসলাম।

একাজে বুড়িচং থানার পুলিশ সহযোগিতা করেন।

মোঃ ছামিউল ইসলাম বলেন ভোট গ্রহণের তিন সপ্তাহে আগে কেউ নির্বাচনী প্রচারণা করলে তা আচরণ বিধিমালা লঙ্ঘন হয়।

এ অভিযোগে যেকোনো প্রার্থীকে ভ্রাম্যমাণ আদালতে জরিমান করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা