October 11, 2026, 12:04 am
শিরোনামঃ
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ চাঁদপুরে নিষিদ্ধ চায়না জালসহ ৩ জেলে গ্রেপ্তার মতলব উত্তরে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কমিটি গঠন চাঁদপুরে দুর্গাপূজায় ২৩২ মণ্ডপে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ, চলছে রং-তুলির শেষ আঁচড় মা ইলিশ রক্ষা অভিযানে মেঘনা নদীতে কারেন্ট জাল ও চায়না চাই জব্দ, গ্রেপ্তার ৩ ষাটনলে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা শাহ আলম ভূঁইয়ার, মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার মতলবের ডাকঘরগুলোতে ঝুঁকি নিয়ে সেবা, জরাজীর্ণ ভবনে আতঙ্ক ফেসবুকে নবীজিকে নিয়ে কটূক্তির অভিযোগ, যুবককে ধরে পুলিশে দিল জনতা চাঁদপুরে বিশ্ব ডাক দিবসে বর্ণাঢ্য র‌্যালী চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট দগ্ধ শিশু পাঁচদিন পরে মৃত্যু, অপর শিশু আশঙ্কাজনক

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৈষম্যের প্রতিবাদে মতলব উত্তরে মানববন্ধন

মমিনুল ইসলাম:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন স্কুলগুলোর অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, মতলব উত্তর উপজেলা শাখার আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ৫শতাধিক শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক অংশ গ্রহন করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রাতিষ্ঠানিক বৃত্তি নয়, আমরা চাই প্রকৃত মেধার মূল্যায়ন। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমানভাবে অন্তর্ভুক্ত করতে হবে। আমাদের সোনার বাংলায় কোনও বৈষম্যের ঠাঁই নেই। জুলাই বিপ্লবের বাংলায় বৈষম্য চলবে না।

তারা আরও বলেন, বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, বিশেষ করে কিন্ডারগার্টেনগুলো দেশের শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও, প্রাথমিক বৃত্তি পরীক্ষার বাইরে রাখা হচ্ছে এ সকল শিক্ষার্থীদের। এটি চরম বৈষম্য। আমরা এর অবসান চাই। ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন অন্তর্ভুক্ত করতে হবে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বেসরকারি প্রাথমিক বিদ্যালয় (কেজি) এসোসিয়েশনের আহ্বায়ক নুরুল আমিন পাটোয়ারী। যুগ্ম আহ্বায়ক সফিকুল ইসলাম ও শহিদুল হক’সহ শিক্ষক নেতা রাসেল আহমেদ, নাসরিন আক্তার, রোজিনা আক্তার, জুলিয়া আক্তার জুলি বক্তব্য রাখেন।

এছাড়া শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে সাইফ আহমেদ, আলফি ইসলাম, খাদিজা ইসলাম, মারিয়াম নুর, হাফসা, নিহা, ইমরোজ নোহা, তোহা মনি প্রমুখ মানববন্ধনে অংশ নেয়।

মানববন্ধনটি সঞ্চালনা করেন মাওলানা মাইনুদ্দিন। পরে এসোসিয়েশনের নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর স্মারকলিপি প্রদান করেন।

মানববন্ধনের শুরুতে সম্প্রতি ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত ঘটনায় আহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি শোক ও সমবেদনা জানিয়ে একটি প্রস্তাবনা গ্রহণ করা হয়।

এসময় বক্তারা প্রাথমিক শিক্ষা উপদেষ্টার কাছে প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, বৃত্তি নিয়ে এই বৈষম্যের জবাব কে দেবে?

মানববন্ধনে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের ব্যানার-প্ল্যাকার্ডে মুখরিত ছিল, কোটা নয়, মেধা চাই, প্রাথমিক শিক্ষা সবার, বৈষম্য কেন? এবং ২০২৫ বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন অন্তর্ভুক্ত করতেই হবে, এমন নানা দাবিতে কর্মসূচি পালন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা