October 24, 2026, 1:38 am
শিরোনামঃ
মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা সীমান্তে ভুল বোঝাবুঝি থেকে সংঘর্ষ ঠেকাতে উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক আলোচনার প্রস্তাব দক্ষিণ কোরিয়ার টাইফুন চাম্পির আশঙ্কায় প্রায় পুরো তাইওয়ানে স্থবিরতা, শত শত ফ্লাইট বাতিল সাজেকে অবরোধ ঘিরে গুলিবিনিময়, আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে মোবাইল ফোন ছিনতাইয়ে বাধা দেওয়ায় কুমিল্লায় স্কুলছাত্রকে হত্যার অভিযোগ, চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র গাজীপুরে বাড়িতে আগুনে একই পরিবারের চারজন দগ্ধ, দুই শিশুসহ হাসপাতালে ভর্তি প্রধানমন্ত্রীর জাপান সফরের প্রস্তুতিতে কূটনৈতিক দায়িত্ব পুনর্বণ্টন, টোকিওতে পাঠানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা আগামী ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, ২৭ অক্টোবর তাকাইচির সঙ্গে বৈঠক জাপানের সঙ্গে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের বিনিয়োগ পরিকল্পনা, প্রধানমন্ত্রীর সফরে আসতে পারে ঘোষণা প্রস্তুতি ম্যাচে কালামের ১৩৫, জিসানের ৮৬—ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিংয়ে বড় সংগ্রহ বিসিবি একাদশের

ফি.লিস্তিনে ই.হুদী রাষ্ট্র ই.সরাইল কর্তৃক বর্বরোচিত হত্যার প্রতিবাদে কুমিল্লায় ইসলামী ছাত্রসেনার! বিক্ষোভ

কুমিল্লা প্রতিনিধি।।

ফি.লিস্তিনের গা.জা ও রাফায় ই.সরায়েলের হ.ত্যাযজ্ঞের প্রতিবাদ ও ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণার দাবিতে কুমিল্লা নগরীতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কুমিল্লা জেলা ও মহানগর শাখা।

আজ সোমবার (৭ এপ্রিল) সকাল ১১টায় চকবাজার থেকে লং লিভ প্যালেস্টাইন, লং লিভ গাজা’, ‘স্টপ জেনোসাইড ইন গাজা’, ‘ধ্বংস হোক ই.সরায়েল’ লেখাসহ বিভিন্ন প্যাকার্ড ও ব্যানার নিয়ে নগরীর কান্দিরপাড়ে একত্রিত হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

এদিন সকাল থেকেই নগরীর বিভিন্ন সড়কে ইসরায়েল বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে নগরীর কান্দিরপাড়ে বিভিন্ন সংগঠন বিক্ষোভ সমাবেশ করে।

এসময় বক্তারা বলেন, ফি.লিস্তিনের নিপিড়ীত মানুষের জন্য কথা বলা আমাদের দায়িত্ব। বিশ্বের সকল মুসলমানসহ মানবিক মানুষদের ফি.লিস্তিনের পাশে দাঁড়ানো এবং ফি.লিস্তিনের স্বাধীনতার জন্য ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে।

বক্তারা সকল মুসলিম রাষ্ট্রের মানবসম্পদ কাজে লাগিয়ে দখলদার ই.সরায়েলের বিরুদ্ধে অবরোধ তৈরি এবং ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানান।

এসময় নগরীর কান্দিরপাড়স্থ টাউন হল গেইটে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের জেলা সাধারণ সম্পাদক আলহাজ্ব অধ্যক্ষ মাছুম বিল্লাহ মিয়াজী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সাংবাদিক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবিরসহ বাংলাদেশ ইসলামী যুবসেনা ও ছাত্রসেনার জেলা ও মহানগর নেতৃবৃন্দ। এদিকে সকালে কুমিল্লা ইসলামিয়া আলিয়া কামিল মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

বক্তব্য রাখেন, হাফেজ কারী মাওলানা মোঃ ইব্রাহীম কাদরী, হাফেজ মাওলানা মোঃ আমিনুল ইসলাম আকবরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা