November 23, 2026, 12:05 am
শিরোনামঃ
শেনজেনে ট্রাম্প, শি জিনপিং ও পুতিনের ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক, পারমাণবিক ঝুঁকি কমানো নিয়ে আলোচনা রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করল আন্তর্জাতিক বিচার আদালত, ঐতিহাসিক রায় সংবিধান সংশোধন করে আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার প্রস্তাব বিবেচনার কথা বললেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বিএনপির সঙ্গে যুগপৎ আওয়ামী লীগবিরোধী কর্মসূচি থেকে সরে আসার কারণ ব্যাখ্যা করল জামায়াত সোমবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করছেন প্রধানমন্ত্রী হাম-সদৃশ উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, দেশে মোট মৃতের সংখ্যা ১ হাজার ৩৫২ ডিজিটাল কনটেন্টে জ্ঞান ও ইতিবাচক চিন্তার প্রসারে শেখ মোহাম্মদ জাকারিয়া সুন্দরবনে রাসপূর্ণিমার ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু, বসবেনা কোন মেলা ২০৩১ সালের মধ্যে এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থানের লক্ষ্য প্রধানমন্ত্রীর, তৈরি হবে ২৫ হাজার নতুন উদ্যোক্তা চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন রকেট তৈরির রা.সায়নিক, ইন্দোনেশিয়ায় আটক; দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ

বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ও হাঙ্গেরির উইকেরলি বিজনেস স্কুল-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

নিজস্ব প্রতিনিধি,ববিবি :

বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ও হাঙ্গেরির উইকেরলি বিজনেস স্কুলের মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

গত বুধবার (৮মে) বিশ্ববিদ্যালয় দুটির মধ্যে ভার্চুয়ালি এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

এর মাধ্যমে দু’টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে উচ্চতর শিক্ষা ও গবেষণার ক্ষেত্র প্রসারিত হবে।

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আনন্দ কুমার সাহা এবং হাঙ্গেরির উইকেরলি বিজনেস স্কুলের রেক্টর ইমরে বালোগ নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের পক্ষে এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুসারে উভয় প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা, ডিগ্রি প্রদান, প্রকাশনাসহ অন্যান্য একাডেমিক কার্যক্রম সম্পন্ন করার সুযোগ সৃষ্টি হবে।

সমঝোতা স্মারক স্বাক্ষরের সময় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আনন্দ কুমার সাহা বলেন, ‘এ সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে দুটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও গবেষণার মান বৃদ্ধি পাবে। সমঝোতা স্মারকের আওতায় উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্রেডিট আদান প্রদানের সুযোগ পাবে ও উভয় বিশ্ববিদ্যালয় যৌথভাবে শিক্ষা ও গবেষণা বিষয়ে ডিগ্রি প্রদান করবে।

সে সময় উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ও আইন স্কুলের ডীন ড. কানিজ হাবিবা আফরিন, রেজিস্ট্রার সুরঞ্জিত মন্ডলসহ ব্যবসায় প্রশাসন বিভাগের কো-অর্ডিনেটর মো. রেজাউল করিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা