October 5, 2026, 11:35 pm
শিরোনামঃ
মতলব উত্তরে মাদক-কিশোর গ্যাংবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩, আটক ২১ বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা রাষ্ট্রপতি পুলিশ পদক পেয়ে আইনশৃঙ্খলা রক্ষায় আরও কঠোর হওয়ার প্রত্যয় এএসপি জাবিরের তালাক ও মামলাকে কেন্দ্র করে মতলব উত্তরে এলাকাবাসীর সংবাদ সম্মেলন মতলব উত্তরে গজরা ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহ আলম লস্করের মতবিনিময় চাঁদপুরে বারান্দায় খেলতে গিয়ে ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, দগ্ধ দুই শিশু মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের জন্মভিটায় শ্রদ্ধাঞ্জলি, আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ঢোলের জাদুকর বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস পালিত বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু মারা গেলেন দুইবারের ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নান্নু মিয়া

বানারীপাড়ায় শিশুর মুখমেহনের অভিযোগে লম্পট বিএনপি নেতা গ্রেফতার

Reporter Name

মানুষ যে কতটা অমানুষ, নরপশু ও লম্পট হতে পারে তার নিকৃষ্ট  প্রমান দিলেন বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম।

নাতি সম্পর্কীয় ১১ মাস বয়সী এক শিশুর মুখমেহন করে যৌন কামনা চরিতার্থ করে তিনি তার পশুসুলভ ঘুনিত রূপ উন্মোচন করে এলাকায়  ধিক্কার ও নিন্দার ঝড় তুলেছেন।

এ অভিযোগে তাকে গ্রেফতার করেছে বানারীপাড়া থানা পুলিশ।

মামলা সূত্রে জানা গেছে, রোববার (২৩ জুন) সকাল ১০ টার দিকে উপজেলার বিশারকান্দি ইউনিয়নের উমারেরপাড় গ্রামের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ মেহেদী হাসানের ১১ মাস বয়সী অবুঝ শিশু আবু বক্করকে তার মা সুমী আক্তার পার্শ্ববর্তী ঘরে তার চাচা শ্বশুর      (শিশুটির চাচাতো দাদা) রফিকুল ইসলাম আকনের (৫৫) কাছে রেখে শিশুটির জন্য সকালের খাবার তৈরী করছিলেন। সকাল সাড়ে ১০ টার দিকে  ছেলেকে খাওয়াতে গিয়ে সুমী আক্তার দেখতে পান বাচ্চার নাকে মুখে বীর্যতে ভরা। এসময় তিনি  চিৎকার দিলে লম্পট রফিক দৌড়ে পালিয়ে যায়। সুমী তাৎক্ষণিক বিষয়টি তার স্বামীকে মুঠোফোনে জানান।

পরে ঘটনা এলাকায় জানাজানি হলে  এদিন দুপুর ২ টার দিকে বানারীপাড়া থানায় অভিযোগ দায়ের করা হলে বিকাল ৫ টার দিকে  পুলিশ রফিকুল ইসলামকে গ্রেফতার করে। রাতে শিশুটির বাবা মেহেদী হাসান বাদী হয়ে রফিকুল ইসলামকে আসামী করে

নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করেন। এদিকে অসুস্থ শিশুটিকে বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে  ভর্তি করা হয়েছে।

এ ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে লম্পট রফিকুল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এ প্রসঙ্গে  বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাইনুল ইসলাম বলেন ঘটনাটি খুবই ন্যাক্কারজনক ও ঘৃনিত। দুপুরে অবুঝ শিশুটির বাবা থানায় এসে অভিযোগ করায় বিকালের মধ্যে আসামীকে গ্রেফতার করে মামলা নেয়া হয়েছে। সোমবার (২৪ জুন)

সকালে আসামীকে বরিশাল  আদালতে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা