November 23, 2026, 10:08 am
শিরোনামঃ
শেনজেনে ট্রাম্প, শি জিনপিং ও পুতিনের ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক, পারমাণবিক ঝুঁকি কমানো নিয়ে আলোচনা রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করল আন্তর্জাতিক বিচার আদালত, ঐতিহাসিক রায় সংবিধান সংশোধন করে আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার প্রস্তাব বিবেচনার কথা বললেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বিএনপির সঙ্গে যুগপৎ আওয়ামী লীগবিরোধী কর্মসূচি থেকে সরে আসার কারণ ব্যাখ্যা করল জামায়াত সোমবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করছেন প্রধানমন্ত্রী হাম-সদৃশ উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, দেশে মোট মৃতের সংখ্যা ১ হাজার ৩৫২ ডিজিটাল কনটেন্টে জ্ঞান ও ইতিবাচক চিন্তার প্রসারে শেখ মোহাম্মদ জাকারিয়া সুন্দরবনে রাসপূর্ণিমার ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু, বসবেনা কোন মেলা ২০৩১ সালের মধ্যে এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থানের লক্ষ্য প্রধানমন্ত্রীর, তৈরি হবে ২৫ হাজার নতুন উদ্যোক্তা চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন রকেট তৈরির রা.সায়নিক, ইন্দোনেশিয়ায় আটক; দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ

বুড়িচংয়ে টিউবওয়েলে উঠছে না পানি ; দেখা দিয়েছে খাবার পানির তীব্র সংকট!

মোঃ আবদুল্লাহ, বুড়িচং  প্রতিনিধি।।

কুমিল্লার বুড়িচং উপজেলায় বিভিন্ন গ্রামে খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। টিউবওয়েলে পানি উঠা বন্ধ  হওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শুধু তাই নয় কিছু কিছু এলাকায় সেচ প্রকল্পগুলোতে ও পানি উঠা বন্ধ হয়ে গেছে।

পানির অভাবে গবাদিপশু পালন ও সংসারের কাজকর্মও বাধাগ্রস্ত হচ্ছে।

বুড়িচং উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর  বলছে, পানির স্তর নিচে নামার কারণে হ্যান্ড টিউবওয়েল  পানি উঠছে না।

উপজেলা ৯টি ইউনিয়নের মধ্যে বিভিন্ন গ্রামে হ্যান্ড টিউবওয়েলে পানি উঠছে না। গত মার্চ মাস থেকেই পানি ওঠা কমে যায়, আর এপ্রিলের শুরু থেকে এই সমস্যা তীব্র হতে শুরু করেছে। পানির সংকটের কারণে সামর্থ্যবান অনেকেই বাড়িতে মোটর বসিয়ে নিচ্ছেন।

উপজেলার  বিভিন্ন গ্রাম  ঘুরে দেখা যায়, অধিকাংশ টিউবওয়েলে পানি উঠছে না। অনেকে টিউবওয়েলের সঙ্গে মোটর বসিয়েছেন। তবে সেখানেও পানির দেখা মিলছে না। ভবানীপুর  গ্রামের  মোঃ মফিজুল  ইসলাম  বলেন, গত দেড়  মাস ধরে পানির সমস্যা।  তাই পানির জন্য এখন নতুন আরেকটি টিউবওয়েল বসিয়েছি।তাতেও সামান্য পানি দিচ্ছে। অধিকাংশ টিউবওয়েলে  পানি ওঠা বন্ধ হয়ে গেছে। পানির সংকটের কারণে সংসারের  স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। গ্রামের অধিকাংশ  মানুষ মাঠের  সেচ প্রকল্পের মেশিন থেকে পানি সংগ্রহ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা