October 24, 2026, 7:20 am
শিরোনামঃ
মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা সীমান্তে ভুল বোঝাবুঝি থেকে সংঘর্ষ ঠেকাতে উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক আলোচনার প্রস্তাব দক্ষিণ কোরিয়ার টাইফুন চাম্পির আশঙ্কায় প্রায় পুরো তাইওয়ানে স্থবিরতা, শত শত ফ্লাইট বাতিল সাজেকে অবরোধ ঘিরে গুলিবিনিময়, আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে মোবাইল ফোন ছিনতাইয়ে বাধা দেওয়ায় কুমিল্লায় স্কুলছাত্রকে হত্যার অভিযোগ, চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র গাজীপুরে বাড়িতে আগুনে একই পরিবারের চারজন দগ্ধ, দুই শিশুসহ হাসপাতালে ভর্তি প্রধানমন্ত্রীর জাপান সফরের প্রস্তুতিতে কূটনৈতিক দায়িত্ব পুনর্বণ্টন, টোকিওতে পাঠানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা আগামী ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, ২৭ অক্টোবর তাকাইচির সঙ্গে বৈঠক জাপানের সঙ্গে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের বিনিয়োগ পরিকল্পনা, প্রধানমন্ত্রীর সফরে আসতে পারে ঘোষণা প্রস্তুতি ম্যাচে কালামের ১৩৫, জিসানের ৮৬—ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিংয়ে বড় সংগ্রহ বিসিবি একাদশের

মতলব উত্তরে ই.সরাইলি পণ্য বয়কট ও ফিলিস্তিনে হা.মলার প্রতিবাদে বিক্ষোভ 

মমিনুল ইসলাম:

গাজা উপত্যকায় ই.সরাইলের লাগাতার আগ্রাসন, গ.ণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ বন্ধ এবং গাজায় ই.সরাইলি হ.ত্যা বন্ধ, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন।

কর্মসূচির মূল লক্ষ্য ছিল- ই.সরাইলি পণ্য বর্জনের মাধ্যমে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করা।

আজ শুক্রবার (১১ এপ্রিল) বাদ জুম্মা কলাকান্দা ইমাম ওলামা ও যুব সমাজ এবং উত্তর পাঁচআনী জামে মসজিদ ও যুবসমাজের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে স্থানীয় জনগণ, মুসল্লি, ব্যবসায়ী ও শ্রমজীবী সাধারণ মানুষ প্রতিবাদে অংশ নেন।

বিক্ষোভ মিছিলটি উপজেলার পাঁচআনী, কলাকান্দা হয়ে ছেংগারচর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ছেংগারচর বাজারে চৌরাস্তার মোড়ে প্রতিবাদ সমাবেশ করেন।

সমাবেশে বক্তারা বলেন, ই.সরায়েল ফিলিস্তিনের মুসলিমদের ওপর যে ব.র্বরতা চালাচ্ছে, তা কোনোভাবেই কাম্য নয়। এর বিরুদ্ধে আমাদের সবার অবস্থান নেওয়া উচিত। যারা এই গ.ণহত্যার মদদ দিচ্ছে, আমাদের তাদের বিরুদ্ধেও দাঁড়াতে হবে। এই মুহূর্ত থেকেই আমাদের ই.সরায়েলের সব পণ্য বয়কট করতে হবে।

তারা আরো বলেন, গাজায় ই.সরায়েলি হামলায় আমার ভাই মারা যাচ্ছে। শুধু জানতে ইচ্ছে করে ইসলামী রাষ্ট্রগুলো কোথায়? ওআইসি কোথায়?  মনে হচ্ছে, আজ ই.সরায়েলের বিরুদ্ধে নয়, ইসলামী রাষ্ট্রগুলোর বিরুদ্ধেই আমাদের মানববন্ধন করা উচিত।

এই সময় উপস্থিত বিক্ষোভকারীদের উদ্দেশ্যে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক জানান, সর্বপ্রথম আমি একজন মানুষ এবং আমার ধর্ম ইসলাম। আমিও চাই ফিলিস্তিনে চলমান নির্মম গ.ণহত্যা বন্ধ হোক। পৃথিবীটা থাকুক শান্তিময়। প্রতিবাদ হোক শান্তি ও সুশৃংখল। প্রতিবাদের নামে লুটপাট, ভাঙচুর এগুলো করতে দেওয়া হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা