October 9, 2026, 11:47 pm
শিরোনামঃ
চাঁদপুরে দুর্গাপূজায় ২৩২ মণ্ডপে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ, চলছে রং-তুলির শেষ আঁচড় মা ইলিশ রক্ষা অভিযানে মেঘনা নদীতে কারেন্ট জাল ও চায়না চাই জব্দ, গ্রেপ্তার ৩ ষাটনলে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা শাহ আলম ভূঁইয়ার, মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার মতলবের ডাকঘরগুলোতে ঝুঁকি নিয়ে সেবা, জরাজীর্ণ ভবনে আতঙ্ক ফেসবুকে নবীজিকে নিয়ে কটূক্তির অভিযোগ, যুবককে ধরে পুলিশে দিল জনতা চাঁদপুরে বিশ্ব ডাক দিবসে বর্ণাঢ্য র‌্যালী চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট দগ্ধ শিশু পাঁচদিন পরে মৃত্যু, অপর শিশু আশঙ্কাজনক সারসংকটেও আমনের হাসি, অনুকূল আবহাওয়ায় বাম্পার ফলনের আশা বিদেশি কসমেটিকসে স্টিকার নেই, চাঁদপুরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা খাল-পুকুরে পোল্ট্রি বর্জ্য, দুর্গন্ধে অতিষ্ঠ মতলব উত্তরের শতাধিক পরিবার

মতলব উত্তরে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

মতলব উত্তর প্রতিনিধি:
Oplus_0

মতলব উত্তর উপজেলায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে গজরা ইউনিয়নের পূর্ব আমুয়াকান্দি হোসাইনিয়া জামে মসজিদ- এর উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার (১৫ নভেম্বর) জামে মসজিদ প্রাঙ্গনে বাদ আছর হইতে মধ্যরাত পর্যন্ত পূর্ব আমুয়াকান্দি গ্রামবাসী ও হোসাইনিয়া জামে মসজিদ এর উদ্যোগে ও প্রবাসী পূর্ব আমুয়াকান্দি আদর্শ সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সৌজন্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে নেদায়ে ইসলামের চেয়ারম্যান ও ফরাজীকান্দি দরবারের পীর কেবলা আল্লামা শায়খ মাসউদ আহমেদ বোরহানীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালটেন্ট (শিশু) ডা. মোহাম্মদ ইসমাইল হোসেন।

এ সময় প্রধান বক্তা হিসেবে আলোচনা পেশ করেন ঢাকা মোহাম্মদপুর সিদ্দিকে আকবর (রা:) জামে মসজিদের খতিব আলহাজ্ব মুফতি মাওলানা মোহাম্মদ এহছানুল হক জিহাদী মুজাদ্দেদী।

বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেন, মতলব উত্তর থানা জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা নেওয়াজ শরিফ পাঠান, ফরাজিকান্দি উয়েসীয়া দরবার শরীফের খতিব হযরত মাওলানা যাকারিয়া, আমুয়াকান্দি হোসাইনিয়া জামে মসজিদের খতিব হযরত মাওলানা আবুল খায়ের।

এ সময় এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিগণ উপস্থিত ছিলেন।

মাহফিলে মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা