November 15, 2026, 9:43 am
শিরোনামঃ
কোরআন নিয়ে আমরা কি সত্যিই চিন্তা-ভাবনা করি? নারীর পর্দা কি কেবল মুসলমানদের জন্য, নাকি অন্য ধর্মেও প্রযোজ্য? শেনঝেনে একই টেবিলে বসতে পারেন ট্রাম্প, পুতিন ও শি জিনপিং; বিশ্বরাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের জোরালো ভূমিকা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় ৩০ মিলিয়ন ডলার পাওয়ার সুযোগ বাংলাদেশের, তবে অর্থায়ন এখনো নিশ্চিত নয় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত মজুরি বৃদ্ধির দাবিতে আবারও গাজীপুরে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, ১১ কারখানায় ছুটি ঘোষণা খাগড়াছড়ির রামগড় সীমান্তে সাবেক বিডিআর সদস্যের মরদেহ উদ্ধার, কপাল ও নাকে আঘাতের চিহ্ন আমার সঙ্গে পত্রিকার সম্পর্ক! বাংলার সেই গৌরবের ইসলাম আজ কোন পথে…?

মতলব উত্তরে এসএসসি ৯৯ ব্যচের উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প

মতলব (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এসএসসি ৯৯’ ব্যাচের উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

আজ ১ নভেম্বর শুক্রবার দিনব্যাপী উপজেলার দক্ষিণ ব্যাসদী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্প করেন তারা।

সকাল ১০ ঘটিকার সময় ফ্রী মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার একি মিত্র চাকমা। পরে ফ্রী মেডিকেল ক্যাম্পের কার্যক্রম পরিদর্শন করেন তিনি। মেডিকেল ক্যাম্পে নেতৃত্ব দেন ৯৯ এসএসসি ৯৯ ব্যাচের সকল শিক্ষার্থীরা এবং পরিচালনা করেন ৯৯ ব্যাচের বন্ধু ডা. বশির উদ্দিন।

এসএসসি ৯৯ ব্যাচ মতলব উত্তর এর ভুয়সী প্রশংসা করেন ইউএনও একি মিত্র চাকমা।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে তিনি বলেন, এমন সামাজিক কার্যক্রম সত্যিই প্রশংসার দাবিদার। ৯৯ ব্যাচের এই উদ্যোগকে আমি ব্যক্তিগত ভাবে সাধুবাদ ও ধন্যবাদ জানাই। আমি জানতে পেরেছি ৯৯ ব্যাচ এরআগেও অনেক সামাজিক কর্মকাণ্ড করেছে। সকল ব্যাচ ভিত্তিক সংগঠন গুলো যদি এভাবে সমাজকর্ম করতো তাহলে মতলবের সাধারণ মানুষ অনেক উপকার পেতো।

এসময় আরো বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা কৃষি অফিসার ফয়সাল মোহাম্মদ আলী, সমবায় অফিসার ফারুক আলম প্রমুখ।

এসএসসি ৯৯ ব্যাচ মতলব উত্তর সংগঠনের মধ্যে উপস্থিত ছিলেন, ইয়াজ উদ্দিন, সোহেল মাসুদ, রাবেয়া আক্তার জলী, সফিকুল ইসলাম রানা, শহিদ দর্জি, জহির প্রধান, রিপন মুক্তার, নাজিমুদ্দিন, টুটুল, টিপু সুলতান, এসএম মিন্টু, মাকসুদা আক্তার, মাসুদ আহমেদ, টুটুল, খাইরুল, রাজিব মাষ্টার, আমান, কামাল, রাশেদ জমাদার, ডি মাঈনুদ্দীন, আ. বারেক, মানিক, ইয়াসিন, রাসেদ, বাবু, সাফায়েত, আমান উল্ল্যা সহ মতলব উত্তরের ৩০ টি বিদ্যালয়ের এসএসসি ৯৯ ব্যাচ মতলব উত্তর সংগঠনের বন্ধুরা।

এ সময় ১ হাজার রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ঔষধ বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা