November 22, 2026, 5:02 pm
শিরোনামঃ
শেনজেনে ট্রাম্প, শি জিনপিং ও পুতিনের ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক, পারমাণবিক ঝুঁকি কমানো নিয়ে আলোচনা রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করল আন্তর্জাতিক বিচার আদালত, ঐতিহাসিক রায় সংবিধান সংশোধন করে আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার প্রস্তাব বিবেচনার কথা বললেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বিএনপির সঙ্গে যুগপৎ আওয়ামী লীগবিরোধী কর্মসূচি থেকে সরে আসার কারণ ব্যাখ্যা করল জামায়াত সোমবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করছেন প্রধানমন্ত্রী হাম-সদৃশ উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, দেশে মোট মৃতের সংখ্যা ১ হাজার ৩৫২ ডিজিটাল কনটেন্টে জ্ঞান ও ইতিবাচক চিন্তার প্রসারে শেখ মোহাম্মদ জাকারিয়া সুন্দরবনে রাসপূর্ণিমার ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু, বসবেনা কোন মেলা ২০৩১ সালের মধ্যে এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থানের লক্ষ্য প্রধানমন্ত্রীর, তৈরি হবে ২৫ হাজার নতুন উদ্যোক্তা চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন রকেট তৈরির রা.সায়নিক, ইন্দোনেশিয়ায় আটক; দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ

মতলব উত্তরে গজরা ইউপি সদস্য জাহিদ হোসেনের মৃত্যু ; জানাযা শেষে দাফন সম্পন্ন

মমিনুল ইসলাম:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জাহিদ হোসেন (৫৬)-এর দাফন সম্পন্ন হয়েছে। তাঁর মৃত্যুতে পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। তিনি উপজেলার আমুয়াকান্দি গ্রামের মরহুম শুকুর দেওয়ানের সন্তান।

রবিবার ভোর রাতে ঢাকার শহীদ সোহ্‌রাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা, এক ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। জানাজা নামাজে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মাঠে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

রবিবার (২২ ফেব্রুয়ারি) বাদ জোহরের আমুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজার আগে দুলাল মাস্টারের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, গজরা ইউপি চেয়ারম্যান শহীদুল্লাহ মাস্টার, নাউরী আহাম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম, ওটার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন শামীম, গজরা ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ মুন্সী, সাধারণ সম্পাদক শাহ আলম মোল্লা, যুবদলের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম এবং মরহুমের ছোট ভাই আক্তার হোসেন’সহ অন্যান্যরা। জানাজা নামাজ ও দোয়া পরিচালনা করেন ফরাজীকান্দি দরবারের পীর আল্লামা শায়খ মাসউদ আহমাদ বোরহানী।

বক্তারা তাঁদের বক্তব্যে মরহুমের কর্মময় জীবনের বিভিন্ন স্মৃতিচারণ করেন এবং তাঁর রুহের মাগফেরাত কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি রাকিবুল ইসলাম সোহাগ, গজরা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি নুরুল-আমিন মাস্টার, সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন প্রধান, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আলম লস্কর, মাস্টার ওসমান গনি খানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এলাকাবাসী মরহুম জাহিদ হোসেনের আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা