October 24, 2026, 8:44 am
শিরোনামঃ
মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা সীমান্তে ভুল বোঝাবুঝি থেকে সংঘর্ষ ঠেকাতে উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক আলোচনার প্রস্তাব দক্ষিণ কোরিয়ার টাইফুন চাম্পির আশঙ্কায় প্রায় পুরো তাইওয়ানে স্থবিরতা, শত শত ফ্লাইট বাতিল সাজেকে অবরোধ ঘিরে গুলিবিনিময়, আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে মোবাইল ফোন ছিনতাইয়ে বাধা দেওয়ায় কুমিল্লায় স্কুলছাত্রকে হত্যার অভিযোগ, চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র গাজীপুরে বাড়িতে আগুনে একই পরিবারের চারজন দগ্ধ, দুই শিশুসহ হাসপাতালে ভর্তি প্রধানমন্ত্রীর জাপান সফরের প্রস্তুতিতে কূটনৈতিক দায়িত্ব পুনর্বণ্টন, টোকিওতে পাঠানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা আগামী ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, ২৭ অক্টোবর তাকাইচির সঙ্গে বৈঠক জাপানের সঙ্গে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের বিনিয়োগ পরিকল্পনা, প্রধানমন্ত্রীর সফরে আসতে পারে ঘোষণা প্রস্তুতি ম্যাচে কালামের ১৩৫, জিসানের ৮৬—ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিংয়ে বড় সংগ্রহ বিসিবি একাদশের

মতলব উত্তরে গৃহবধূর আত্মহত্যা ; স্বামী জিজ্ঞাসাবাদের জন্য আটক

মমিনুল ইসলাম:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ৩নং ওয়ার্ডের কলাকান্দা খাঁন বাড়িতে এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে।

শনিবার (১১ অক্টোবর) সকাল অনুমান ৭টা ৩০ মিনিটের দিকে নিজ বসতঘরে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেন দুলালী বেগম (২৮)। নিহত দুলালী বেগমের বাড়ি মতলব উত্তর থানার ছেংগারচর পৌরসভার কলাকান্দা খাঁন বাড়ি এলাকায়। তিনি স্থানীয় ইদ্রীস সরকারের মেয়ে।

ঘটনার খবর পেয়ে মতলব উত্তর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান-২ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর আগে দুলালী বেগমের সঙ্গে একই এলাকার হানিফ খানের ইসলামী শরিয়াহ মোতাবেক বিবাহ হয়। দম্পতির দুই সন্তান রয়েছে। সম্প্রতি দুলালীর সঙ্গে ফেসবুকে এক ব্যক্তির বন্ধুত্ব গড়ে ওঠে। তাদের মধ্যে মেসেঞ্জারে নিয়মিত চ্যাটিং ও ছবি আদান-প্রদান হতো।

কিছুদিন আগে দুলালীর মোবাইল ফোন নষ্ট হলে সেটি সার্ভিসিংয়ের জন্য স্বামী হানিফের কাছে দেন। মোবাইল ঠিক হওয়ার পর ফোনটি চালু করে হানিফ ফেসবুকের ইনবক্সে স্ত্রীর ওই কথোপকথন ও ছবি দেখতে পান। এরপর থেকেই দাম্পত্য জীবনে কলহ শুরু হয়।

গত শুক্রবার (১০ অক্টোবর) রাতে পারিবারিকভাবে উভয় পরিবারের সদস্যরা বৈঠকে বসে তাদের মধ্যে মীমাংসা করেন। কিন্তু শনিবার সকালে স্বামী হানিফ দোকানে চলে যাওয়ার পর দুলালী ফোনে স্বামীকে জানায়, তোমার এলাকার লোকজন আমাকে নিয়ে বাজে কথা বলছে, আমি গলায় ফাঁসি দেব। স্বামী তাকে নিরুৎসাহিত করে দ্রুত পরিবারের লোকজনকে জানালে তারা দুলালীর ঘরের দরজা ভেঙে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে তাকে নামিয়ে বাঁচানোর চেষ্টা করা হলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল থেকে স্বামী হানিফ খান (৪০) কে আটক করেছে।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানার জন্য মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় ভিকটিমের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা