October 23, 2026, 9:34 pm
শিরোনামঃ
মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা সীমান্তে ভুল বোঝাবুঝি থেকে সংঘর্ষ ঠেকাতে উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক আলোচনার প্রস্তাব দক্ষিণ কোরিয়ার টাইফুন চাম্পির আশঙ্কায় প্রায় পুরো তাইওয়ানে স্থবিরতা, শত শত ফ্লাইট বাতিল সাজেকে অবরোধ ঘিরে গুলিবিনিময়, আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে মোবাইল ফোন ছিনতাইয়ে বাধা দেওয়ায় কুমিল্লায় স্কুলছাত্রকে হত্যার অভিযোগ, চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র গাজীপুরে বাড়িতে আগুনে একই পরিবারের চারজন দগ্ধ, দুই শিশুসহ হাসপাতালে ভর্তি প্রধানমন্ত্রীর জাপান সফরের প্রস্তুতিতে কূটনৈতিক দায়িত্ব পুনর্বণ্টন, টোকিওতে পাঠানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা আগামী ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, ২৭ অক্টোবর তাকাইচির সঙ্গে বৈঠক জাপানের সঙ্গে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের বিনিয়োগ পরিকল্পনা, প্রধানমন্ত্রীর সফরে আসতে পারে ঘোষণা প্রস্তুতি ম্যাচে কালামের ১৩৫, জিসানের ৮৬—ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিংয়ে বড় সংগ্রহ বিসিবি একাদশের

মতলব উত্তরে দাদার গাছের তালের আটি পারাকে কেন্দ্র করে ভাতিজাকে কুপিয়ে জখম

মতলব উত্তর প্রতিনিধি:
Oplus_131072

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় দাদার লাগানো তাল গাছ থেকে তালের আটি পারাকে কেন্দ্র করে আপন চাচাদের হাতে সিফাত মাঝি নামে এক কিশোর গুরুতর আহত হয়েছে।

হামলার শিকার কিশোর বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

এ ঘটনায় সিফাতের মা মোসা. শিরিনা বেগম বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের কলেজ সুজাতপুর এলাকার নজরুল মাঝির ছেলে সিফাত মাঝি (১৬) গত ২৫ মে পারিবারিক জমিতে থাকা তার দাদার রোপণকৃত তাল গাছ থেকে একটি তালের আটি পাড়ে। এ ঘটনা জানার পর তার দুই চাচা—নুর আলম (৪০) ও শাহআলম (৪৫)—তাতে ক্ষিপ্ত হয়ে ওঠেন।

পরে রাত ৯টার দিকে সিফাত নামাজ শেষে বাড়ি ফেরার পথে কলেজ গেটের সামনে পথরোধ করে দুই চাচা প্রথমে গালমন্দ এবং পরে কিল-ঘুষি মেরে মারধর করেন। এক পর্যায়ে নুর আলম দা দিয়ে মাথায় কোপ দেন এবং শাহআলম টর্চলাইট দিয়ে মাথায় আঘাত করেন। এতে সিফাত মারাত্মকভাবে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।

স্থানীয়রা চিৎকার শুনে ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হামলার সময় বিবাদীরা হুমকি দেন, এ ঘটনায় মামলা করলে সিফাতকে হত্যা করে লাশ গুম করে ফেলবেন।

সিফাতের মা মোসা. শিরিনা বেগম বলেন, আমার স্বামী বিদেশে থাকেন। সংসারের সব দায়িত্ব আমি আর আমার দুই ছেলে মিলে চালাই। আমার শ্বশুরের রোপণ করা তাল গাছ থেকে একটি তালের আটি পাড়াকে কেন্দ্র করে আমার আপন দেবররা যেভাবে আমার ছেলের ওপর নৃশংস হামলা চালিয়েছে, তা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। এখনো চোখের সামনে ছেলের রক্তাক্ত মুখ ভেসে ওঠে। নুরে আলম শুনেছি আজ বা কাল দেশের বাইরে চলে যাবে। আমি প্রশাসনের কাছে দাবি জানাই, যাতে সে পালিয়ে যেতে না পারে এবং তার উপযুক্ত শাস্তি হয়। আমি চাই, আমার ছেলের ওপর যারা হামলা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে অন্য কেউ এমন জঘন্য কাজ করতে সাহস না পায়।

এ বিষয়ে বিবাদী পক্ষের লোকজনের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তাদেরকে পাওয়া যায়নি।

এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে এটি পারিবারিক বিরোধ থেকে সংঘটিত বলে মনে হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা