October 13, 2026, 5:00 am
শিরোনামঃ
ওজনে জ্বালানি কম, চাঁদপুরে দুই প্রতিষ্ঠান মালিকের জরিমানা সুনামগঞ্জে অবসরপ্রাপ্ত সেনাসদস্য কাজলের রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন মতলব উত্তরের মেঘনা নদীতে জেলেদের ধাওয়ায় ডুবল নৌ-পুলিশের স্পিডবোট, নিখোঁজ শটগান মতলব উত্তরে দোকানের তালা ভেঙে দুর্ধর্ষ চুরি চাঁদপুরে জেলেদের চাল চুরির ঘটনায় ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত কোটচাঁদপুরে ৫০ মণ্ডপে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি সুন্দরবনে বনদস্যু সম্রাট বাহিনীর আস্তানা থেকে চার জেলে উদ্ধার ; কোস্টগার্ডের সফল অভিযান মতলবে নবীজিকে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার ব্যক্তির সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন দুবলার চরের শুঁটকি অর্থনীতি ও পর্যটন ; সম্ভাবনার আড়ালে অব্যবস্থাপনা মতলব উত্তরে মুরগির খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক মৃত্যু

মতলব উত্তরে বন্যায় ক্ষতিগ্রস্ত চাষিদের মাঝে মাছের পোনা বিতরণ

মতলব উত্তর প্রতিনিধি:
Oplus_0

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ২০২৪-২৫ অর্থ বছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক মৎস্যচাষীদের মাঝে বিনামূল্যে পোনামাছ বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলার কালীপুর ও নিশ্চিন্তপুরে প্রায় ১২৮ জন মৎস্যচাষীর মাঝে ৭০০ কেজি পোনামাছ বিতরণ করে উপজেলা মৎস্য অধিদপ্তর।

উপজেলা নির্বাহী কর্মকর্তা একি মিত্র চাকমার সভাপতিত্বে পোনামাছ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান।

উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাসের উপস্থাপনায় আরো উপস্থিত ছিলেন, জেলা মৎস্য অফিসের সহকারী পরিচালক প্রিয়াঙ্কা সাহা, মৎস্য জরিপ কর্মকর্তা ফারহানা আক্তার রুমা প্রমুখ।

জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান জানান, চলতি বছরে বন্যায় যেসব জেলেরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের মধ্যে থেকে যাচাই বাছাই করে মোট ১২৮ জন মৎস্যচাষীকে এই সুবিধার আওতায় আনা হয়েছে। আজকে ১২৮ জন জেলের মাঝে মোট ৭০০ কেজি পোনামাছ বিতরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা