October 9, 2026, 10:40 pm
শিরোনামঃ
চাঁদপুরে দুর্গাপূজায় ২৩২ মণ্ডপে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ, চলছে রং-তুলির শেষ আঁচড় মা ইলিশ রক্ষা অভিযানে মেঘনা নদীতে কারেন্ট জাল ও চায়না চাই জব্দ, গ্রেপ্তার ৩ ষাটনলে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা শাহ আলম ভূঁইয়ার, মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার মতলবের ডাকঘরগুলোতে ঝুঁকি নিয়ে সেবা, জরাজীর্ণ ভবনে আতঙ্ক ফেসবুকে নবীজিকে নিয়ে কটূক্তির অভিযোগ, যুবককে ধরে পুলিশে দিল জনতা চাঁদপুরে বিশ্ব ডাক দিবসে বর্ণাঢ্য র‌্যালী চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট দগ্ধ শিশু পাঁচদিন পরে মৃত্যু, অপর শিশু আশঙ্কাজনক সারসংকটেও আমনের হাসি, অনুকূল আবহাওয়ায় বাম্পার ফলনের আশা বিদেশি কসমেটিকসে স্টিকার নেই, চাঁদপুরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা খাল-পুকুরে পোল্ট্রি বর্জ্য, দুর্গন্ধে অতিষ্ঠ মতলব উত্তরের শতাধিক পরিবার

মতলব উত্তরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু

মতলব উত্তর প্রতিনিধি:

চাঁদপুর মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাই মারা গেছেন।

সোমবার (২৬ আগস্ট) সন্ধ্যায় ছোটহলদিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুবেল (৩৫) ও রাজিব (৩২) ওই এলাকার চাঁন মিয়া প্রধানের ছেলে।

স্থানীয়রা জানান, নিহত একে অপরের ভাই। বাড়ীতে নতুন বিল্ডিং করার জন্য নির্মাণ সামগ্রী আনা শুরু করেছেন। ঘটনার দিন বিকেলে ইটে মটরের সাহায্যে পানি দেওয়ার সময় বিদ্যুৎ সঞ্চালন তারে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন রুবেল ও রাজিব।

আহত অবস্থায় তাদেরকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুবেল ও রাজিবকে মৃত ঘোষণা করেন।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন রনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা