October 15, 2026, 1:56 pm
শিরোনামঃ
সিরাজগঞ্জে পৃথক মাদক মামলায় দুজনের কারাদণ্ড দুর্যোগ ও শরণার্থী সহায়তায় সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ছে, উপকার পাচ্ছেন টেকনাফের রোহিঙ্গারাও বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে প্রথমবার ডাক পেলেন ওয়েস্ট ইন্ডিজের কেভিন উইকহ্যাম খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকতে পারে প্রায় অপরিবর্তিত সৌদি আরবগামী ফ্লাইট বাতিলে যাত্রীদের ভোগান্তি কমাতে দ্রুত পদক্ষেপের আহ্বান জামায়াত আমিরের মুহাম্মদ ইউনূসকে হেনস্তার অভিযোগে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি মার্কিন বাণিজ্য চুক্তির খপ্পরে বাংলাদেশ সোনালী ও স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের কোর ব্যাংকিং সফটওয়্যার হালনাগাদ হচ্ছে নতুন বিধি করে সরকারি কর্মচারীদের অর্জিত পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না মতলব দক্ষিণে বিলে কম্বল মোড়ানো বস্তা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

মতলব উত্তরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ১৫ জেলে আটক, চারটি মামলা ও চারটি নৌকা জব্দ

মমিনুল ইসলাম:
Oplus_16908288

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর এলাকায় মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণে চলমান অভিযানে ১৫ জন জেলেকে আটক করেছে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি।

অভিযানে চারটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয় এবং মৎস্য আইনে চারটি মামলা দায়ের করা হয়েছে।

জানা যায়, মঙ্গলবার (২১ অক্টোবর) রাতভর মেঘনা নদীর মোহনপুর, দশানী ও আশপাশের এলাকায় অভিযান চালায় মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির একটি দল। এসময় নিষিদ্ধ ঘোষিত সময়ে মা ইলিশ শিকারের অপরাধে ১৫ জন জেলেকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন,  মাসুম বেপারী (৩৫), মো. নাহিদ হোসেন (২০), মো. ফারুক (২৮), মো. রানা (২৯), মো. আমির হোসেন (৪০), মো. বাদশা (২৮), মো. উজ্জল মাঝি (২৫), মো. কাওসার (২০), মো. দিদার বেপারী (২১), মো. জসিম প্রধান (৪৩), মো. শাহাদাত (২০), মো. সোহেল জাহিদ (৪০), মো. ফাহিম (২০), মো. জাহিদুল ইসলাম (২২) ও মো. নিমর আলী (৪০)।

মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলী বলেন, মা ইলিশ সংরক্ষণে আমরা দিন-রাত নদীতে টহল দিচ্ছি। নিষেধাজ্ঞা অমান্য করে কেউ মাছ ধরলে ছাড় দেওয়া হবে না। আটক জেলেদের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা দিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং জব্দ করা নৌকা হেফাজতে করা হয়েছে। নদীতে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা