October 24, 2026, 5:55 am
শিরোনামঃ
মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা সীমান্তে ভুল বোঝাবুঝি থেকে সংঘর্ষ ঠেকাতে উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক আলোচনার প্রস্তাব দক্ষিণ কোরিয়ার টাইফুন চাম্পির আশঙ্কায় প্রায় পুরো তাইওয়ানে স্থবিরতা, শত শত ফ্লাইট বাতিল সাজেকে অবরোধ ঘিরে গুলিবিনিময়, আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে মোবাইল ফোন ছিনতাইয়ে বাধা দেওয়ায় কুমিল্লায় স্কুলছাত্রকে হত্যার অভিযোগ, চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র গাজীপুরে বাড়িতে আগুনে একই পরিবারের চারজন দগ্ধ, দুই শিশুসহ হাসপাতালে ভর্তি প্রধানমন্ত্রীর জাপান সফরের প্রস্তুতিতে কূটনৈতিক দায়িত্ব পুনর্বণ্টন, টোকিওতে পাঠানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা আগামী ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, ২৭ অক্টোবর তাকাইচির সঙ্গে বৈঠক জাপানের সঙ্গে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের বিনিয়োগ পরিকল্পনা, প্রধানমন্ত্রীর সফরে আসতে পারে ঘোষণা প্রস্তুতি ম্যাচে কালামের ১৩৫, জিসানের ৮৬—ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিংয়ে বড় সংগ্রহ বিসিবি একাদশের

মতলব উত্তরে মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫টি ড্রেজার, ৩টি বাল্কহেড জব্দ ও গ্রেপ্তার ৮

মমিনুল ইসলাম:
Oplus_131072

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির যৌথ অভিযানে ৫টি ড্রেজার, ৩টি বাল্কহেড জব্দ এবং ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে ২০২৫) বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত নাছিরাকান্দি আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন ও বাংলা বাজার খাল এলাকার মেঘনা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, রুবেল, জসিম, সজিব, মহিউদ্দিন, সাইফুল, সেলিম শেখ, কামাল শেখ, সাকিব।

অভিযানটি নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা। অভিযানে মোহনপুর নৌ পুলিশ টিমের সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত ৮ জনকে আটক করা হয় এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারা অনুযায়ী নিয়মিত মামলার নির্দেশনা প্রদান করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কিবরিয়া মিয়াজির নেতৃত্বে ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। তিনি বিভিন্ন প্রভাব খাটিয়ে নদী থেকে বালু তুললেও আজকের অভিযানে তাদের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই মো. আহসান হাবিব বলেন, উদ্ধার করা ড্রেজার ও বাল্কহেডগুলোর বিষয়ে আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হচ্ছে এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা মাটি ও বালুকাটা আইনে মামলা রুজু করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা বলেন, নদী ও পরিবেশ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে। কেউ অবৈধভাবে বালু উত্তোলন করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সচেতন মহল এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা