October 13, 2026, 5:04 am
শিরোনামঃ
ওজনে জ্বালানি কম, চাঁদপুরে দুই প্রতিষ্ঠান মালিকের জরিমানা সুনামগঞ্জে অবসরপ্রাপ্ত সেনাসদস্য কাজলের রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন মতলব উত্তরের মেঘনা নদীতে জেলেদের ধাওয়ায় ডুবল নৌ-পুলিশের স্পিডবোট, নিখোঁজ শটগান মতলব উত্তরে দোকানের তালা ভেঙে দুর্ধর্ষ চুরি চাঁদপুরে জেলেদের চাল চুরির ঘটনায় ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত কোটচাঁদপুরে ৫০ মণ্ডপে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি সুন্দরবনে বনদস্যু সম্রাট বাহিনীর আস্তানা থেকে চার জেলে উদ্ধার ; কোস্টগার্ডের সফল অভিযান মতলবে নবীজিকে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার ব্যক্তির সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন দুবলার চরের শুঁটকি অর্থনীতি ও পর্যটন ; সম্ভাবনার আড়ালে অব্যবস্থাপনা মতলব উত্তরে মুরগির খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক মৃত্যু

মতলব উত্তরে যাত্রীবাহী গাড়ি থেকে ৬০০কেজি জব্দ জাটকা গেল এতিমখানায়

মমিনুল ইসলাম:
Oplus_16908288

চাঁদপুরের মতলব উত্তরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাটকা উদ্ধার করেছে মৎস্য বিভাগ ও কোস্টগার্ড।

শনিবার (২২ নভেম্বর) ভোর ৫টা থেকে সকাল ৬টা পর্যন্ত যৌথ এ অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে বিভিন্ন যাত্রীবাহী গাড়ি, ঢাকাগামী ট্রাক ও পিকআপ ভ্যান তল্লাশি করে মোট ৬০০ কেজি জাটকা উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত মাছ স্থানীয় এতিমখানায় ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়।

অভিযানে মাঠপর্যায়ে সহায়তা করেন বাংলাদেশ কোস্টগার্ড মোহনপুর আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার মো: নাসিম। উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য দপ্তরের ইমাম হোসেন।

শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন মতলব উত্তর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস।

এসময় মৎস্য বিভাগ জানায়, নিষিদ্ধ সময়ে পরিবহন যোগে জাটকা পাচার বন্ধে প্রতিদিন বিভিন্ন সড়ক ও নদীপথে নজরদারি বাড়ানো হয়েছে। জাটকা পরিবহন, বিক্রি বা মজুতের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় চন্দ্র দাস বলেন, জাটকা সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে আমরা নদীতে নিয়মিত টহল পরিচালনা করছি। জেলেদের নিষিদ্ধ সময়ে নদীতে গিয়ে জাটকা ধরা থেকে বিরত রাখতে আমরা তাদের সচেতন ও উদ্বুদ্ধ করছি। একই সঙ্গে স্থলপথে যাতে পরিবহনযোগে জাটকা পাচার না করা যায়, সেজন্য টহল জোরদার করা হয়েছে। ইলিশের ভবিষ্যৎ প্রজন্ম রক্ষায় আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, ১ নভেম্বর থেকে ৩০ জুন ২০২৬ পর্যন্ত চলছে জাটকা সংরক্ষণ অভিযান। প্রতিদিন নৌ-নদী ও স্থলপথে কোস্টগার্ড ও মৎস্য বিভাগের যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা