October 13, 2026, 4:05 am
শিরোনামঃ
ওজনে জ্বালানি কম, চাঁদপুরে দুই প্রতিষ্ঠান মালিকের জরিমানা সুনামগঞ্জে অবসরপ্রাপ্ত সেনাসদস্য কাজলের রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন মতলব উত্তরের মেঘনা নদীতে জেলেদের ধাওয়ায় ডুবল নৌ-পুলিশের স্পিডবোট, নিখোঁজ শটগান মতলব উত্তরে দোকানের তালা ভেঙে দুর্ধর্ষ চুরি চাঁদপুরে জেলেদের চাল চুরির ঘটনায় ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত কোটচাঁদপুরে ৫০ মণ্ডপে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি সুন্দরবনে বনদস্যু সম্রাট বাহিনীর আস্তানা থেকে চার জেলে উদ্ধার ; কোস্টগার্ডের সফল অভিযান মতলবে নবীজিকে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার ব্যক্তির সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন দুবলার চরের শুঁটকি অর্থনীতি ও পর্যটন ; সম্ভাবনার আড়ালে অব্যবস্থাপনা মতলব উত্তরে মুরগির খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক মৃত্যু

মতলব উত্তরে যুবকের আত্মহত্যা ; মাদকাসক্তির জেরে পরিবারের সঙ্গে কলহ

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:
Oplus_16908288

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মাদকাসক্তির জেরে পারিবারিক কলহের পর এক যুবক আত্মহত্যা করেছে বলে জানা গেছে।

ঘটনাটি ঘটেছে শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় ছেংগারচর পৌরসভার বারআনী এলাকার ২নং ওয়ার্ডে জনৈক ডা. মোহাম্মদ আলীর ভাড়াটিয়া ভবনের নিচতলায়। নিহতের নাম মহসিন (২৬)। তিনি বারআনী এলাকার মোফাজ্জল নফসীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যার দিকে মহসিন নিজের ভাড়া ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে মতলব উত্তর থানার এসআই শাহাদাত হোসেন ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মহসিন পূর্বে বিভিন্ন কোম্পানিতে এসআর (সেলস রিপ্রেজেন্টেটিভ) হিসেবে কাজ করতেন। তবে দীর্ঘদিন ধরে তিনি মাদকাসক্ত ছিলেন। মাদকের টাকার জন্য প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে অশান্তি করতেন এবং ঘরের জিনিসপত্র ভাঙচুর করতেন। গত কয়েকদিন ধরে মহসিনের আচরণ আরও বেপরোয়া হয়ে ওঠায় তার মা-বাবা তাকে ঘরে আটকে রাখেন।

অভিযুক্ত সময়ের আগে শনিবার সকাল ১১টার দিকে বিষয়টি থানায় জানানো হলে কিলো–৫ এলাকায় দায়িত্বে থাকা এসআই শাহাদাত হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি মহসিনকে জিজ্ঞাসাবাদ করে মাদক সেবন না করার পরামর্শ দেন এবং তার মা-বাবাকে রিহ্যাবে পাঠানোর জন্য অনুরোধ করেন।

তবে মহসিনের পিতা-মাতা তখন তাকে গ্রেফতার করে জেলে দেওয়ার দাবি জানান। পরে বিকেলে তারা থানায় এসে পুনরায় বিষয়টি জানানোর সময় বাড়িতে মহসিন একা ছিলেন। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের দিকে তারা ফিরে এসে দেখতে পান, ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে আছে মহসিনের লাশ।

খবর পেয়ে মতলব উত্তর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। মহসীন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল এবং পরিবারের সঙ্গে তার সম্পর্ক খারাপ ছিল। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ঘটনাস্থলে আমাদের টিম আইনগত ব্যবস্থা নিয়েছে।

পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক কলহ ও মাদকাসক্তি থেকে সৃষ্ট মানসিক চাপেই যুবকটি আত্মহত্যার পথ বেছে নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা