October 9, 2026, 11:24 pm
শিরোনামঃ
চাঁদপুরে দুর্গাপূজায় ২৩২ মণ্ডপে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ, চলছে রং-তুলির শেষ আঁচড় মা ইলিশ রক্ষা অভিযানে মেঘনা নদীতে কারেন্ট জাল ও চায়না চাই জব্দ, গ্রেপ্তার ৩ ষাটনলে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা শাহ আলম ভূঁইয়ার, মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার মতলবের ডাকঘরগুলোতে ঝুঁকি নিয়ে সেবা, জরাজীর্ণ ভবনে আতঙ্ক ফেসবুকে নবীজিকে নিয়ে কটূক্তির অভিযোগ, যুবককে ধরে পুলিশে দিল জনতা চাঁদপুরে বিশ্ব ডাক দিবসে বর্ণাঢ্য র‌্যালী চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট দগ্ধ শিশু পাঁচদিন পরে মৃত্যু, অপর শিশু আশঙ্কাজনক সারসংকটেও আমনের হাসি, অনুকূল আবহাওয়ায় বাম্পার ফলনের আশা বিদেশি কসমেটিকসে স্টিকার নেই, চাঁদপুরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা খাল-পুকুরে পোল্ট্রি বর্জ্য, দুর্গন্ধে অতিষ্ঠ মতলব উত্তরের শতাধিক পরিবার

মতলব উত্তরে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে সভা

মতলব উত্তর প্রতিনিধি:

সারা দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন, বসতবাড়ি ও মন্দির-গির্জায় অগ্নিসংযোগ এবং হামলার ঘটনায় বিচারের দাবিতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভায় নিন্দা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার বিকেলের ছেংগারচর পৌর সভার ৫নং ওয়ার্ডে ঘনিয়ারপাড় মোল্ল্যা ফাউন্ডেশনের আয়োজনে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িতে হামলার প্রতিবাদে নিন্দা ও প্রতিবাদ সভা করা হয়েছে।

সভায় মোল্ল্যা ফাউন্ডেশনের সভাপতি মো. শাহিন মোল্ল্যা সভাপতিত্বে উপস্থিত ছিলেন মোল্ল্যা ফাউন্ডেশনের সদস্য মনির হোসেন মোল্ল্যা, শ্রী বিরাজ দত্ত, শ্রী রামকৃষ্ণ দাস, শ্রী বিদ্যুৎ চন্দ্র শীল, আবুল বাশার খান, মোল্ল্যা ফাউন্ডেশনের সদস্য ও সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা প্রতিবাদ সভায় বলেন, এই দেশ আপনার, আমার, সবার। আমরাও রাষ্ট্রের সব ধরনের সুযোগ-সুবিধা ভোগ করতে চাই। সরকার পরিবর্তন হলেই তাঁদের ওপর যে হামলা, ভাঙচুর, পুকুরের মাছ লুটের ঘটনা, মন্দিরে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা