October 8, 2026, 7:10 am
শিরোনামঃ
এনসিপি থেকে পদত্যাগ করলেন ছেংগারচর পৌরসভার আহ্বায়ক ইলিশ প্রজনন: চাঁদপুরের পদ্মা-মেঘনায় মধ্যরাত থেকে নিষেধাজ্ঞা শুরু চাঁদপুরে ২২ হাজারের পর আড়াই হাজার ইয়াবা উদ্ধার, আটক ‘চিহ্নিত’ কারবারি মেঘনায় টাস্কফোর্স : নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরলে তাৎক্ষণিক ব্যবস্থা মা ইলিশ রক্ষায় মতলব উত্তরে টাস্কফোর্সের প্রস্তুতি সভা মতলব উত্তরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ দুর্গোৎসব উপলক্ষে সনাতনীদের সঙ্গে এমপির মতবিনিময় মতলব উত্তরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ মতলব উত্তরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ

মতলব উত্তরে সাংবাদিকের ঘরের তালা ভেঙে চুরি

মমিনুল ইসলাম:

মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকার মতলব প্রতিনিধি সাংবাদিক তুহিন ফয়েজের ঘরের তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে।

ঘটনাটি মতলব উত্তরের এখলাছপুর ইউনিয়নের এখলাসপুর (কালীতলা) গ্রামের তার বাড়িতে সংঘটিত হয়।

ভুক্তভোগী সাংবাদিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সাংবাদিক তুহিন ফয়েজের পরিবার ঢাকায় বসবাস করেন। তিনি একাই বাড়িতে থাকতেন। গত ৩০ ডিসেম্বর সন্ধ্যায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় যান তিনি। এরপর পরিবারের সঙ্গে সময় কাটিয়ে শুক্রবার (২ জানুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে নিজ বাড়িতে ফিরে এসে দেখতে পান তার ঘরের দরজার তালা ভাঙা।

ঘরের ভেতরে প্রবেশ করে তিনি দেখেন, আসবাবপত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে এবং স্টিলের আলমারির তালা ভেঙে ভেতরে রাখা একটি ক্যামেরা, কিছু নগদ অর্থ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি হয়ে গেছে।

চুরির ঘটনায় স্থানীয় সাংবাদিক মহল ও এলাকাবাসীর মাঝে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

খবর পেয়ে এখলাছপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আব্দুর রহমান মোল্লা’সহ পার্শ্ববর্তী প্রতিবেশীরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং দু:খ প্রকাশ করেন।

চুরির ঘটনায় সাংবাদিক তুহিন ফয়েজ গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, আমি একজন পেশাদার সাংবাদিক। পেশাগত কাজে প্রায়ই বাইরে থাকতে হয়। বাড়িতে ফিরে ঘরের তালা ভাঙা ও প্রয়োজনীয় জিনিসপত্র চুরি হয়ে যাওয়ার দৃশ্য দেখে মানসিকভাবে ভেঙে পড়েছি। ক্যামেরাটি আমার পেশাগত কাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

এখলাছপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না ঢালী বলেন, সাংবাদিক তুহিন ফয়েজের বাড়িতে চুরির ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে আমি মর্মাহত হয়েছি। আমি তাকে আইনগতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও থানায় অভিযোগ করার পরামর্শ দিয়েছি। প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের আইনের আওতায় আনার জন্য সর্বাত্মক সহযোগিতা করা হবে।

এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল হাসান বলেন, ঘটনাটি আমরা জানতে পেরেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা